শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ

প্রতিনিধির নাম / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : November 23, 2024
মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ

কক্সবাজার জেলা প্রতিনিধি :

কক্সবাজারে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে নিজেই থানায় গিয়ে পুলিশের হাতে ধরাও দিয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম সদর উপজেলার বড়ুয়া পাড়ার নিয়াজ আহমেদের স্ত্রী। আটক যুবক হোসাইন মোহাম্মদ আবিদ।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সদর থানার এসআই সৌরভ স্থানীয়দের বরাত দিয়ে জানান, আবিদ প্রায়ই মাদকের টাকার জন্য মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। শুক্রবার (২২ নভেম্বর) রাতে মাদকের টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা করে।

তিনি বলেন, ‘ঘটনার সময় ঘরে আবিদ ও তার মা বাড়িতে ছিলেন। তার বাবা নিয়াজ আহমেদ চট্টগ্রামে মেয়ের বাসায় চিকিৎসার জন্য অবস্থান করছিলেন। নিহত আনোয়ার বেগমের মুখ, মাথা ও হাতে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার পর ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে আবিদ থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর