মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

যেসব বদভ্যাসে ঠোঁট ফাটে

প্রতিনিধির নাম / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : November 24, 2024
যেসব বদভ্যাসে ঠোঁট ফাটে

দেশজুড়ে বইতে শুরু করেছে শীতের হিমেল শুষ্ক বাতাস। আর শীতের এমন শুষ্ক আবহাওয়ায় ত্বক এমনকি ঠোঁট ফাটাও স্বাভাবিক। তবে শুধু কি আবহাওয়ার কারণেই ঠোঁট ফাটে, নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ?

অনেকের শুধু শীতে নয়, সারাবছরই ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়। এর কারণ হতে পারে আপনার বদভ্যাস। কিছু বদভ্যাসের কারণে ঠোঁট ফাটার সমস্যা বাড়ে। যেমন-

ঠোঁটের চামড়া ওঠানো: অনেকে দাঁত দিয়ে ক্রমাগত ঠোঁটের চামড়া ওঠান। আবার কারো বদভ্যাস হাত দিয়েই ঠোঁটের চামড়া ছিঁড়ে ফেলা। এই অভ্যাস থাকলে ঠোঁট ফাটার সমস্যা বাড়বে।

শীতের দিনে যেহেতু ঠোঁটের ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায় তাই ওপর থেকে পাতলা চামড়া আলগা হয়ে উঠে আসে। দাঁত দিয়ে হোক বা হাত দিয়ে ভুলেও চামড়া তুলবেন না।

দাঁত দিয়ে ঠোঁট কামড়ানো: অনেকে একটু নার্ভাস হলেই দাঁত দিয়ে ঠোঁট কামড়ান। কারো আবার বারবার জিহ্বা দিয়ে ঠোঁট চেটে নেওয়ার অভ্যাস থাকে। এই অভ্যাসের কারণেও ঠোঁট ফাটার সমস্যা বাড়তে পারে।

ডিহাইড্রেশনের কারণে: শীতে যেহেতু আবহাওয়া ঠান্ডা থাকে তাই সেভাবে পানি পিপাসা পায় না। ফলে অনেকেই পর্যাপ্ত পানি পান করেন না। ফলে শরীরে পানিশূন্যতার সৃষ্টি হয়। এর ফলে ত্বক এমনকি ঠোঁট ফাটার সমস্যা বাড়তে পারে। তাই দিনে অন্তত ২-৩ লিটার পানি অবশ্যই পান করতে হবে।

ঠোঁটের যত্ন নিন: ঠোঁট কোমল রাখতে নিয়মিত ঠোঁটে স্ক্রাব ব্যবহার করুন, এতে করে ঠোঁটের মৃতকোষ উঠে আসবে, ফলে ঠোঁটের চামড়া উঠবে না। এর পাশাপাশি ঠোঁটে ভালো মানের লিপবাম ব্যবহার করুন। নিয়মিত ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি ব্যবহারেও ঠোঁট ভালো থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর