শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ইউএনএওসি গ্লোবাল ফোরামে যোগ দিতে পর্তুগাল গেছেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধির নাম / ৯২ বার দেখা হয়েছে
আপডেট : November 24, 2024
ইউএনএওসি গ্লোবাল ফোরামে যোগ দিতে পর্তুগাল গেছেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : 

আগামী ২৫ থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠেয় জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরামে যোগ দিতে পর্তুগাল সফরে গেছেন অন্তর্বর্তী  সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (২৪ নভেম্বর) সকালে লিসবনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টার দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পর্তুগালের উপকূলীয় শহর ক্যাসকেসে তিন দিনব্যাপী জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরাম অনুষ্ঠিত হবে। ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি ফোরামে ‘ইউনাইটেড ইন পিচ : রিস্টোরিং ট্রাস্ট রিসহেপিং দ্য ফিউচার রিফ্লেক্টটিং অন টু ডিকেডস অব ডায়ালগ ফর হিউমিনিটি’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বৈশ্বিক শান্তি ও মানবতার প্রতি অঙ্গীকারবদ্ধ বাংলাদেশের অবিচল অবস্থানের কথা তুলে ধরার জন্য ওই অনুষ্ঠানে ঢাকার উপস্থিতি গুরুত্বপূর্ণ।

ফোরামের আলোচনায় সম্প্রীতিময় ভবিষ্যৎ গড়তে ঐকমত্যে আস্থা বৃদ্ধি করতে শান্তি ও নিরাপত্তার গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়গুলোতে ফোকাস করা হবে।

স্পেন ও তুরস্কের পৃষ্ঠপোষকতায় ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসা বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর