শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট : November 24, 2024
সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বোয়ালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও শাহজাদপুর উপজেলার রতন কান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান (২২)।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ  বলেন, শরিফুল ও নাইমুর মোটরসাইকেল নিয়ে পাবনার দিকে যাচ্ছিল। তারা বোয়ালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। তবে বাসটি তাদের চাপা দিয়ে পালিয়ে গেছে। টিমটি এখনো ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর