মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কম্পিউটারে কাজ করে কাঁধের ব্যথা এড়াতে করণীয়

প্রতিনিধির নাম / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : November 25, 2024
কম্পিউটারে কাজ করে কাঁধের ব্যথা এড়াতে করণীয়

নিয়ম মেনে যোগাসন করলে তবেই মিলবে ফল। শরীর ও মন চাঙ্গা রাখতে কিছু আসন অফিসে কাজের মাঝে সময় বের করে অভ্যাস করতে পারেন। রইল আসন আসান করার পদ্ধতির হদিস। আজকের ব্যায়াম আর্ম সার্কেল ভঙ্গি।

কাজের মাঝেই কাঁধে ব্যথা। কিংবা ঘুম থেকে উঠে ঘাড়ে যন্ত্রণা। এমন তো হতেই থাকে ঘরে ঘরে। কিন্তু তা নিয়ে দুশ্চিন্তায় ছটফট না করে দু’-তিনটি আসনেই মিলতে পারে সমাধান। চেয়ারে বসে ঘণ্টার পর ঘণ্টা কাজ করার জন্যই ক্রমশ ঘাড়, কাঁধ ও পিঠের মাংস পেশিতে তৈরি হচ্ছে নানা সমস্যা। কেবল রোগা হতেই নয়, মনের অসুখ ঠেকিয়ে রাখতেও নিয়ম করে যোগাসন করা একান্ত প্রয়োজন। তবে সঠিক নিয়ম মেনে যোগাসন করলে তবেই মিলবে ফল। শরীর ও মন চাঙ্গা রাখতে কোন কোন আসন অফিসে কাজের মাঝে সময় বার করে অভ্যাস করতে পারেন, খোঁজ নিল আনন্দবাজার অনলাইন। রইল আসন আসান করার পদ্ধতির হদিস। আজকের আসন আর্ম সার্কেল ভঙ্গি।

কী ভাবে করবেন?

• চেয়ারে পা ঝুলিয়ে শিরদাঁড়া টানটান করে সোজা হয়ে বসুন। পা মাটিতে দৃঢ় ভাবে রেখে মাথা সোজা রাখুন। দুই হাত থাকুক কোলের উপর। এটিই আসন শুরুর অবস্থান।

• এ বারে দুই হাত কাঁধ বরাবর দু’দিকে সোজা করে ছড়িয়ে দিন। খেয়াল রাখবেন, কনুই যেন সোজা থাকে।

• কাঁধ থেকে দুই হাত একসঙ্গে ঘোরান ঘড়ির কাঁটার দিকে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এ বারও কনুই যেন সোজা থাকে। ৫–৭ বার হাত ঘোরাতে হবে।

• ঘোরানো শেষে দু’হাত কোলের উপর রেখে চোখ বন্ধ করে বিশ্রাম নিন।

• আবার দুই হাত পাশাপাশি তুলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কাঁধ থেকে ঘোরান ৫–৭ বার।

• শুরুতে ছোট ছোট গোল বৃত্তাকার মাপে হাত ঘোরাতে হবে। অভ্যাস হয়ে গেলে বড় সার্কলে অভ্যাস করতে পারেন।

সতর্কতা

হাতে অথবা কাঁধে বাড়াবাড়ি ধরনের ব্যথা থাকলে আর্ম সার্কলিং বা হাত ঘোরানোর এই আসন করা মানা।

কেন করবেন?

হাত ঘোরানোর আসন নিয়মিত অভ্যাস করলে কাঁধ ও পিঠের পেশিতে রক্ত চলাচল বাড়ে, ফলে পেশি নমনীয় ও দৃঢ় হয়। ব্যথা-বেদনার হাত থেকে রেহাই পাওয়া যায়। হাত ঘোরানোর সময় কাঁধের অস্থিসন্ধিতে শরীরের রক্ত চলাচল বাড়ে, কাঁধের স্টিফনেস কমে গিয়ে সচল থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর