মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বাড়তি পরিশ্রমে গায়ে ব্যথা?

প্রতিনিধির নাম / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট : November 26, 2024
বাড়তি পরিশ্রমে গায়ে ব্যথা?

সারাদিন ঘোরাঘুরি, উৎসব বা পার্টি অফিসের চাপ— সবকিছুর প্রভাব পড়ে শরীরে। একটা সময় গিয়ে শরীর যেন আর চলতেই চায় না। পরিশ্রমের ফলে দেখা দেয় গায়ে, হাত-পায়ে ব্যথা।

শরীরের এই ব্যথা থেকে মুক্তি পেতে চাইলে ভরসা রাখতে পারেন বডি ম্যাসাজ বা মালিশে। শরীরে তেল মালিশ করলে কেবল যে ব্যথা আর ক্লান্তি থেকে মুক্তি মিলবে তা নয়। ফিরবে ত্বকের জৌলুস, মন হবে ফুরফুরে। তবে তা হতে হবে সঠিক পদ্ধতি মেনে আর বিজ্ঞানসম্মত ভাবে।

সারা শরীরে তেল মালিশ করলে কী কী উপকার মিলবে। চলুন জেনে নিই- কমবে ব্যথা কাজকর্ম, পরিশ্রমের পর শরীরে তেল মালিশ করলে আরাম মেলে। এর গুণও অনেক।

আমেরিকার ‘পেন মেডিসিন জার্নাল’-এ ২০২৪-এ প্রকাশিত একটি গবেষণাপত্র অনুযায়ী, ব্যথা কমাতে সাহায্য করে মাসাজ বা মালিশ। গবেষণায় উঠে এসেছে, অস্টিওআর্থ্রাইটিস, পিঠের ব্যথা কমে সঠিক মালিশে। ফলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়। শরীরে তেল মালিশ করলে বিভিন্ন অংশের প্রদাহ কমে।

ওজন কমাতে চান?

সারা শরীরে মালিশের ফলে এন্ড্রোফিন হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়। এই হরমোন মন ফুরফুরে রাখতে সাহায্য করে। মালিশের ফলে আরাম পায় শরীরও।

আমেরিকা থেকে প্রকাশিত ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ নিউরোসায়েন্স’-এর ২০০৫-এ প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, মালিশের কারণে হ্রাস পায় কর্টিসলের মাত্রা।

এই হরমোনের সঙ্গে উদ্বেগ, দুশ্চিন্তার সংযোগ রয়েছে। অন্যদিকে, এন্ড্রোফিনের মাত্রা বৃদ্ধির কারণে মন ভালো থাকে। রক্ত সঞ্চালন বৃদ্ধি

‘জার্নাল অফ স্পোর্টস মেডিসিন’-এ প্রকাশিত ২০০৫ সালে এই সংক্রান্ত একটি গবেষণা বলছে, রক্ত সঞ্চালন ভালো হলে কোষে বাড়তি অক্সিজেন পৌঁছয়। ফলে বিপাকক্রিয়ার ফলে উৎপন্ন শরীরে জমে থাকা দূষিত পদার্থও বেরিয়ে যায়। শরীর হয়ে ওঠে ঝরঝরে।

আমেরিকার জার্নালটিতে ২০১২-য় একটি গবেষণা প্রকাশ পায়। এতে বলা হয়েছে, মালিশের ফলে শরীরে লিম্ফোসাইট বা শ্বেতকণিকার সংখ্যা বৃদ্ধি পায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যা কার্যকরী ভূমিকা রাখে।

২০১৮ সালের আমেরিকার ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টার থেকে প্রকাশিত, ‘কমপ্লিমেন্টারি থেরাপিজ ইন মেডিসিন’-এর একটি গবেষণাপত্রে এই সংক্রান্ত সমীক্ষা বলছে, মালিশের কারণে ত্বক ও কোষে বাড়তি অক্সিজেন পৌঁছায়। এছাড়া তেলের ব্যবহারে ত্বকেরও আর্দ্রতাও বজায় থাকে। এতে ত্বকের জৌলুস বৃদ্ধি পায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর