মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

দাঁত দিয়ে নখ কাটলে যেসব ক্ষতি হয়

প্রতিনিধির নাম / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : November 26, 2024
দাঁত দিয়ে নখ কাটলে যেসব ক্ষতি হয়

দাঁত দিয়ে অনেকেই নখ কাটেন। আসলে এটি এক ধরনের বদভ্যাস। দাঁত দিয়ে নখ কাটলে নখের শেপ বা আকৃতি নষ্ট হয়ে যায়। আবার সঠিকভাবে নখের বৃদ্ধিও কমে যায়। জানলে অবাক হবেন, দাঁত দিয়ে নখ কাটার অভ্যাসে অজান্তেই আপনার শরীরে নানা রোগ বাসা বাধতে পারে।

দাঁত দিয়ে নখ কাটার যত ক্ষতি

১. দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাস থাকলে আপনার নখের গঠন দুর্বল হয়ে পড়ে। ফলে সহজে নখ ভেঙে যায়।

২. এই অভ্যাসের কারণে নখের আশপাশে চামড়ায় প্রভাব ফেলবে। এর পাশাপাশি নখের কিউটিকেল দুর্বল হয়ে পড়ে। ফলে নখের সঠিক বৃদ্ধি ঘটে না।

৩. দাঁত দিয়ে নখ কাটলে যে শুধু নখের সমস্যাই দেখা দেয়, তা কিন্তু নয়। আপনার মুখে ও দাঁতেও সমস্যা হতে পারে।

৪. দাঁতে নখ কাটলে নখের মধ্যে থাকা নোংরা সরাসরি মুখে গিয়ে শরীরে প্রবেশ করবে। ফলে বাড়বে পেটের সমস্যা ও বিভিন্ন সংক্রমণ।

৫. যাদের দীর্ঘদিন ধরে দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস আছে, তাদের নখে ফাঙ্গাল ইনফেকশন দেখা দিতে পারে।

৬. এর পাশাপাশি দাঁতে নখ কাটলে নখের আঘাতে আপনার ঠোঁট, চোয়াল এইসব অংশে কেটে যেতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে দাঁতের মাড়িও।

৭. যেহেতু দাঁত দিয়ে নখ কাটছেন তার ফলে নখ ও আঙুলের পাশাপাশি দাঁতের আশপাশে থাকা সফট টিস্যুও ক্ষতিগ্রস্ত হতে পারে।

এসব সমস্যা থেকে রক্ষা পেতে যত দ্রুত সম্ভব দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস দূর করুন। ঘরোয়া বিভিন্ন উপায়ে আপনি এ সমস্যার সমাধান করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর