মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শীতে ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে কী কী খাবেন?

প্রতিনিধির নাম / ৮২ বার দেখা হয়েছে
আপডেট : November 27, 2024
শীতে ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে কী কী খাবেন?

শীতকালের শুরুতেই হিমেল বাতাস আর কুয়াশার চাদরে পুরোদেশ ঢেকে যাচ্ছে সকাল ও সন্ধ্যায়। আর এ শীতকালে কমবেশি সবাই সর্দি, হাঁচি-কাশি, জ্বর, নাক দিয়ে পান পড়ার সমস্যায় ভোগেন। এর সঙ্গে বাড়ে ফুসফুসের সংক্রমণও। এর কারণ হলো বায়ুদূষণ। কারণ শীতে বাড়ে বায়ু দূষণ। ফলে ক্ষতিকর প্রভাব পড়ে ফুসফুসের ওপর। এর থেকে দেখা দিতে পারে একাধিক জটিল রোগ।

তাই শীতে ফুসফুসের স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য বিশেষ কয়েকটি খাবার খাওয়া জরুরি। এক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী হলো হলুদ, কমলা ও লালরঙা খাবার। লাল, হলুদ ও কমলারঙা খাবারে আছে ক্যারোটিনয়েডস, যা ফুসফুসের স্বাস্থ্যের খেয়াল রাখে।

ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে কী কী খাবেন?

> শীতকালে কাঁচা হলুদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। গরম ভাতের সঙ্গে কাঁচা হলুদ মেখে খেতে পারলে অনেক উপকার পাবেন। এছাড়া গরম পানি কিংবা গরম দুধের মধ্যেও হলুদ গুঁড়া মিশিয়ে খেতে পারেন শীতে। এই পানীয় ইমিউনিটি বাড়াতে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজে লাগে।

> এছাড়া ফুসফুসের ও অন্যান্য সংক্রমণ রুখতে সাহায্য করে ভিটামিন সি সমৃদ্ধ লেবু। এজন্য লেবুর রস কিংবা কমলালেবু নিয়মিত পান করুন শীতে।

> শীতকালে ফুসফুসে সংক্রমণ রুখতে বিটরুটের রস পান করতে পারেন। এমনিতেই বিটরুটের আছে অনেক গুণ। ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, ক্যারোটিনয়েডস আছে বিটরুটে। যা ফুসফুসের স্বাস্থ্যের খেয়াল রাখে।

> শীতের সবজির মধ্যে অন্যতম হলোল গাজর। এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েডস। গাজর খাওয়া ফুসফুসের পক্ষে ভালো।

> শরীর পরিশুদ্ধ রাখতে ডিটক্সিফিকেশনে কাজ করে গুড়। তাই শীতে কিন্তু গুড় খেতেই হবে।

> শীতকালে সুস্থ থাকতে পাতে রাখুন ছোট মাছ। মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খেয়াল রাখে ফুসফুসের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর