মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

মুখের কোণের ঘা দূর হবে রান্নাঘরে থাকা যে উপকরণে

প্রতিনিধির নাম / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : November 28, 2024
মুখের কোণের ঘা দূর হবে রান্নাঘরে থাকা যে উপকরণে

শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যার কারণে সহজেই নানান সমস্যা শরীরে ঝেঁকে বসে। এর মধ্যে মুখের কোণে ঘা অন্যতম। আর মুখের এই ঘা অস্বস্থি কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে খাবার খাওয়ার সময় মুখে জ্বালা হয়। কথা বলার সময় বা হাসার সময়ও খারাপ লাগে। এক্ষেত্রে আপনার রান্না ঘরেই এমন অনেক উপকরণ আছে যেগুলো মুখের ঘায়ের জ্বালা কমাতে সাহায্য করবে। স্বস্থি দেবে এবং ঘা দ্রুত দূর হবে।

অ্যাপ্ল সিডার ভিনিগার

অনেকের রান্নাঘরেই থাকে অ্যাপ্ল সিডার ভিনিগার যা আপনার মুখের ঘা দূর করতে কার্যকরী। এক্ষেত্রে নরম কাপড় এই ভিনিগারে ভিজিয়ে ঠোঁটের ঘায়ে লাগান। কিছু সময়ের মধ্যেই জ্বালা কমবে। আসলে ভিনিগারের ভাইরাসনাশক গুণ এই ক্ষত সৃষ্টিকারী জীবাণু নিকেশ করে।

নারিকেল দুধ

বাড়িতে নারিকেল দুধ থাকলে সেটা ২-৩ বার মুখের ঘায়ে লাগিয়ে নিন। এটি আলসারে শক্তিশালী সুরক্ষা দেয়। এর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য ব্যথা এবং ফোলা কমাতে সাহায্য করে, এর প্রাকৃতিক শীতল প্রভাব কালশিটে জায়গাটিকে প্রশমিত করে।

রসুন বাটা

রান্না ঘরের সবচেয়ে প্রয়োজনীয় মসলা রসুন। মুখের ঘা কমানোর সহজ উপায় হল রসুন বাটা ঘায়ে লাগানো। রসুন বাটা ঘায়ের উপর দিনে দু’-তিন বার লাগান। আরাম পাবেন।

মধু

মধু হলো একটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট। এটা প্রদাহ বিরোধী। সঙ্গে হলুদ মেশাতে পারেন। উপাদান দুটি একসঙ্গে মিশিয়ে ঘায়ে ঘষুন এবং ১৫ মিনিট রেখে দিন। এই দুই উপাদান একসঙ্গে মিশ্রিত হলে তা মুখের ঘায়ের জন্য একটি শক্তিশালী প্রতিকার তৈরি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর