শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

প্রতিনিধির নাম / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট : November 28, 2024
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : 

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই বিসিএসের মাধ্যমে তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ২০১ জনকে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানও এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, সবচেয়ে বেশি শূন্যপদ স্বাস্থ্য ক্যাডারে। এ ক্যাডারে সহকারী সার্জন পদে ১ হাজার ৩৩১ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।

স্বাস্থ্য ক্যাডারের পর সবচেয়ে বেশি ৯২৯টি পদে নিয়োগ দেওয়া হবে সাধারণ শিক্ষা ক্যাডারে। তাছাড়া প্রশাসন ক্যাডারে ২০০টি, পররাষ্ট্রে ১৫, পুলিশে ১০০, তথ্যে ৪৩, কৃষিতে ১৬৮, কর ক্যাডারে ১০৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

আবেদন ও প্রার্থীর বয়স

৪৭তম বিসিএসে আবেদনপত্র পূরণ ও ফি জমাধান শুরু হবে আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টায়। আবেদনপত্র জমাদানের শেষ সময় ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। আবেদনপত্র জমা দেওয়া প্রার্থীরা ৩ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি পরিশোধ করার সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়সের বিষয়ে বলা হয়েছে, ১ নভেম্বর ২০২৪ তারিখে সব প্রার্থীর বয়স ২১-৩২ বছর হতে হবে। তাছাড়া প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকারের অনুমতি ছাড়া কেউ বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর