বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ত্বকে সরাসরি সুগন্ধি মাখলে যেসব ক্ষতি হতে পারে

প্রতিনিধির নাম / ৯২ বার দেখা হয়েছে
আপডেট : November 28, 2024
ত্বকে সরাসরি সুগন্ধি মাখলে যেসব ক্ষতি হতে পারে

বাইরে বের হওয়ার আগে সবশেষে সুগন্ধি মেখে প্রস্তুতি শেষ করা হয়। অনেকে সরাসরি ত্বকে সুগন্ধি মাখেন। মিষ্টি গন্ধের সুগন্ধির ঘ্রাণে মন থাকে চনমনে। আত্মবিশ্বাস বাড়ে। কিন্তু ত্বকে সরসরি পারফিউম ব্যবহার করে অজান্তেই নিজের ক্ষতি করছেন না তো?

বিশেষজ্ঞরা বলছেন, ত্বকে সরাসরি পারফিউম ব্যবহার করলে নানা ধরনের সংক্রমণের হতে পারে। ত্বকের যে যায়গায় সরাসরি সুগন্ধি বা পারফিউম ব্যবহার করা হয়, সেখানে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। পারফিউমে থাকা অ্যালকোহল ত্বকের আর্দ্রতা দ্রুত শোষণ করে। ফলে ত্বক হয়ে পড়ে শুষ্ক।এমনকি এতে থাকা নিউরোটক্সিনগুলি স্নায়ুতন্ত্রগুলোকে প্রভাবিত করতে পারে। নিয়মিত ত্বকে পারফিউম ব্যবহার করলে ত্বকে দেখা দিতে পারে ঘা। যাদের ত্বক অতিরিক্ত সংবেদনশীল তারা বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন।

পারফিউমে থাকে বিভিন্ন ধরনের রাসায়নিক। এসব রাসায়নিক হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। যার প্রভাবে স্কিন ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। অনেক পারফিউমে প্যাথালেটস, স্টিরিন, গ্যালাক্সোলাইড, গ্লাইকোলের মতো নানা যৌগ উপাদান থাকে। এসব উপাদান অতিরিক্ত মাত্রায় শরীরে প্রবেশ করলে শ্বাসযন্ত্রের ক্ষতি হতে পারে। এমনকি দেখা দিতে পারে অ্যালার্জি।

সুগন্ধি মাখার নিয়ম হচ্ছে- আপনার চারপাশে স্প্রে করে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। এ ছাড়া হাতের কবজি, কানের লতি ও ঘাড়ে অল্প পরিমাণে স্প্রে করে নিতে পারেন। সেক্ষেত্রে সুগন্ধি দেওয়ার সময় শরীর থেকে ৫-৭ ইঞ্চি দূরত্ব বজায় রাখা ভালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর