বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শীতেও কি সানস্ক্রিন ব্যবহার করা যাবে?

প্রতিনিধির নাম / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : November 28, 2024
শীতেও কি সানস্ক্রিন ব্যবহার করা যাবে?

সাধারণত গরমে সূর্যের রশ্মি থেকে রক্ষা পেতে সানস্ক্রিন ব্যবহার করা হয়। যাতে সূর্যের রশ্মিতে ত্বক পোড়ে না যায়। তবে এখন প্রশ্ন জাগতেই পারে শীতকালেও কী সানস্ক্রিন ব্যবহার করতে হবে?

চলুন এর উত্তর জেনে নেয়া যাক-

আমাদের অনেকের ধারণা শীতে সানস্ক্রিনের প্রয়োজন হয় না। তবে, বাস্তবতা হলো শীত কিংবা গ্রীষ্ম যেকোনো আবহাওয়াতেই ত্বকের জন্য সানস্ক্রিন প্রয়োজন। অনেকের মনে এমন ভাবনাও আসে, শীতের সময় ঠান্ডার প্রবণতা বেশি থাকায় সানস্ক্রিন কাজ করবে না।

তবে এমন ধারণাটি সর্ম্পূণ ভুল। সূর্যের অতিবেগুনি রশ্মির সঙ্গে তাপমাত্রার প্রত্যক্ষ সম্পর্ক নেই। এই অতিবেগুনি রশ্মির প্রভাব সারা বছরই থাকে, যা ত্বকের ক্যানসার সৃষ্টির অন্যতম কারণ। এই অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যানসার সৃষ্টির অন্যতম কারণ।

বছরজুড়ে নিয়মিত সানস্ক্রিনের ব্যবহার যেমন পোড়া চামড়ার হাত থেকেও বাঁচাবে তেমনি ত্বকে সতেজ রাখবে। তাই শীতের দিনগুলোতে সানস্ক্রিনকে অবহেলা না করে নিয়মিত ব্যবহার আপনার ত্বকে সজীব রাখুন।

শীতের সময় দিনে একবার ব্যবহার করলেই যথেষ্ট?

যখনই ঘর থেকে বের হবেন সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এমনকি যদি আপনার ঘরে পর্যাপ্ত আলো চলাচল করে তাহলেও ব্যবহার করবেন। তবে অনেকের ধারণা, দিনে একবার সানস্ক্রিন ব্যবহার করলেই হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বিশেষ করে গরমে অতিরিক্ত ঘেমে গেলে, সাঁতার কাটলে কিনবা বায়ুদূষণে সানস্ক্রিনের কার্যকারিতা হ্রাস পায়।

সকালে ঘর থেকে বের হলে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সানস্ক্রিনের পুরোপুরি উপকারিতা পাওয়ার জন্য দুই ঘণ্টা পরপর সূর্যের রশ্মি ত্বকের যেসব জায়গায় লাগবে সেখানে ব্যবহার করতে হবে।

এ ছাড়া শীতের নিষ্প্রভ দিনগুলোতে সানস্ক্রিন প্রয়োগে আরও যেসব সুবিধা রয়েছে:

১. ত্বকের বলিরেখা কমিয়ে দেওয়া

২. চামড়ার স্বাভাবিক রং বজায় রাখা

৩. সূর্যের তীব্রতা থেকে ত্বককে মোলায়েম করা

৪. আলোর সংবেদনশীলতা থেকে ত্বককে রক্ষা করা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর