বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

খালি পেটে ওজন কমায় ৫ খাবার

প্রতিনিধির নাম / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : December 6, 2024
খালি পেটে ওজন কমায় ৫ খাবার

ইদানীং স্থূলতা মানুষকে অনেক রোগের ঝুঁকিতে ফেলছে। তবে স্থূলতা কোনও রোগ নয়, সব রোগের মূল কারণ। এমন পরিস্থিতিতে সুস্থ থাকার জন্য ওজন কমানোর চেষ্টা করছেন সবাই। অফিসে বসে ঘণ্টার পর ঘণ্টা কাজ করার ফলে ওজন আরও দ্রুত বাড়তে শুরু করেছে। তাই সবাই খোঁজে সহজেই পরিশ্রম ছাড়াই ওজন কমানোর উপায়।

জেনে নিন সেই খাবারগুলো সম্পর্কে, যেগুলো ওজন কমাতে সাহায্য করে-

১. ডিম: পুষ্টিবিদরা সকালে ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। সকালে খালি পেটে এটি হতে পারে আদর্শ খাবার। আপনি যদি সকালে একটি ডিম খেয়ে থাকেন তাহলে সারা দিন নিজেকে সুস্থ ও ক্লান্তিহীন অনুভব করবেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, আমরা যখন সকালে খালি পেটে ডিম খাই তখন তখন মোট ক্যালোরি গ্রহণ অনেকটাই কমে যায়। ডিম ফ্যাট কমাতেও সাহায্য করে।

২. ভেজানো বাদাম: বাদামে আছে ম্যাঙ্গানিজ, ভিটামিন ই, ফাইবার, ওমেগা -৩ এবং ওমেগা -৬ ফ্যাটি অ্যাসিড। বাদাম সারারাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে মিলবে অসংখ্য উপকার। প্রতিদিন সকালে ভেজানো বাদাম খেলে তা শরীরে সঠিক পুষ্টি জোগানোর পাশাপাশি মনকেও রাখে প্রফুল্ল।

৩. পেঁপে: অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য পেঁপে খুবই উপকারী। তাই সকালের খাবারে চাইলেই পেঁপে রাখা যায়। পেঁপে শরীরের ভেতরের বিষাক্ত পদার্থ দূর করার পাশাপাশি রক্তের খারাপ কোলেস্টেরল কমায়। ফলে হৃদ্‌রোগ প্রতিরোধ সহজ হয়।

৪. তরমুজ: সকালের নাশতার জন্য তরমুজ হতে পারে একটি স্বাস্থ্যকর খাবার। এই ফলে প্রায় নব্বই শতাংশ পানি থাকে। যা শরীরে পানিশূন্যতা প্রতিরোধে কাজ করে। তরমুজ খেলে শরীরের আর্দ্রতা ধরে রাখা সহজ হয়। খালি পেটে তরমুজ খেলে তা ক্যালোরির পরিমাণ কমাতে সাহায্য করবে। তরমুজ ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ। এতে আছে উচ্চ স্তরের লাইকোপিন। এটি আমাদের হৃৎপিণ্ড ও চোখের জন্য বেশ উপকারী।

৫. লেবু পানি: লেবু পানি ওজন কমানোর জন্য সবচেয়ে সহজ এবং কার্যকরী সমাধান। প্রতিদিন লেবু পানি পান করলে মেটাবলিজম বাড়ে। যার কারণে ওজন দ্রুত কমে যায়। লেবু পানিতে ক্যালোরি কম এবং ভিটামিন সি সমৃদ্ধ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি-কাশির মতো রোগ থেকে দূরে রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর