মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

যে কারণে শীতকালেও শরীর ঘামে

প্রতিনিধির নাম / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : December 6, 2024
যে কারণে শীতকালেও শরীর ঘামে

অনেকে শীতকালেও প্রচুর পরিমাণে ঘামতে থাকেন। এই শারীরিক সমস্যা দেখা দিলে তাকে বলে হাইপারহাইড্রোসিস। এই রোগের রয়েছে অনেক প্রকারভেদ। ফোকাল হাইপারহাইড্রোসিস- এক্ষেত্রে মূলত হাত, পায়ের পাতা, বগলের অংশ তীব্র ভাবে ঘামতে থাকে।

এছাড়াও রয়েছে প্রাইমারি হাইপারহাইড্রোসিস। বেশিরভাগ ক্ষেত্রেই এই হাইপারহাইড্রোসিসের কোনো নির্দিষ্ট কারণ জানা যায় না। তবে শুধুই যে হাইপারহাইড্রোসিসের কারণেই শীতকালে কিংবা তেমন গরম না থাকলেও আপনি প্রচণ্ড ঘেমে যাবেন, তা কিন্তু নয়। এই শারীরিক অস্বস্তির আরো একাধিক কারণ রয়েছে।

জেনে নিন সেই কারণগুলো।

আপনার শরীরে কোনো সংক্রমণ থাকলে তার প্রভাবেও আপনি শীতের দিনে প্রবল ঘামতে পারেন। টিবি রোগ হলে, অনেকসময় রোগীকে আচমকা তেমন গরম আবহাওয়া না থাকলেও প্রবল ঘামতে দেখা যায়।

যদি কারো অ্যাংজাইটির সমস্যা থাকে তাহলেও আচমকা এই ঘেমে যাওয়ার সমস্যা দেখা যায়।

অ্যাংজাইটির সমস্যা থাকলে অল্পেই আপনি উদ্বিগ্ন হয়ে পড়বেন। হতে পারে প্যানিক অ্যাটাকও। আর এইসব লক্ষণ দেখা দিলে আপনি স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে ঘামতে পারেন।
ডায়াবেটিসের সমস্যা থেকেও অসময়ে প্রচুর ঘামতে পারে। এছাড়াও কারো হৃদযন্ত্রের সমস্যা থাকলে, হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক হয়ে যাওয়ার আগেও এইভাবে ঘামতে দেখা যায় রোগীকে। তাই এরকম লক্ষণ দেখা দিলে একেবারেই অবহেলা করবেন না।

শরীরে ফ্যাটের পরিমাণ বেশি হলে, কেউ স্থূলতার শিকার হলে অর্থাৎ আপনার শরীরে ওবিসিটি থাকলে আপনি শীতেও প্রবল ঘামতে পারেন। তাই ওজন কমিয়ে শরীর থেকে অতিরিক্ত মেদ অর্থাৎ ফ্যাট ঝরিয়ে ফেলার চেষ্টা করুন। এর ফলে সার্বিকভাবেই সুস্থ থাকবেন আপনি।

অনেকে সারাবছর বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকেন। এইসব ওষুধের প্রভাবে অনেকক্ষেত্রেই শরীরের ভিতরে জ্বালাপোড়া অনুভূত হয়। কিংবা শীতকালেও বা তুলনায় ঠাণ্ডার দিনেও খুব গরম লাগতে পারে। এরকম পরিস্থিতি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

পার্কিনসন রোগে যেমন মানুষের প্রায় সর্বক্ষণই হাত-পা কাঁপতে থাকে, তেমনই অসময়ে প্রচণ্ড ঘামের সমস্যাও দেখা দিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর