মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শীতের সকালে গোসল করা ভালো না ক্ষতি

প্রতিনিধির নাম / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : December 7, 2024
শীতের সকালে গোসল করা ভালো না ক্ষতি

শীতে স্বাভাবিকভাবেই গোসল করতে প্রায় সবার কষ্ট হয়। ঠাণ্ডা আবহাওয়ার কারণে অনেকেই গোসল করতে অনীহা প্রকাশ করেন। কেউ কেউ আবার হালকা গরম পানিতে দিনের আগ মুহূর্তে গোসল সেরে নেন। কিন্তু গরম পানিতে গোসল করলে শরীরের লোমকূপের মুখ খুলে যায়। ফলে বাইরের ধুলাবালি, ময়লা সহজেই লোমকূপে প্রবেশ করে।

বিশেষজ্ঞরা মনে করেন, কিছু নিয়ম মেনে সকালে গোসল করলে ত্বকের ক্ষেত্রে ক্ষতিকর কোনো প্রভাব পড়বে না। এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া একটি প্রবেদন প্রকাশ করেছে। এবার তাহলে শীতে সকালের দিকে গোসল সম্পর্কে জেনে নেওয়া যাক।

গরম পানি: কাজ বা কোনো প্রয়োজনে প্রতিদিনই বাসা-বাড়ির বাইরে যেতে হয়। এ জন্য সকালে গোসল করা আমাদের রুটিনের মধ্যে পড়ে। ফলে শীতের সকালে হালকা গরম পানিতে গোসলা করা হয়। গরম পানি ব্যবহারে ত্বকের স্বাভাবিক তেল নিঃসরণ বন্ধ হয় এবং ত্বক শুষ্ক হয়। এ জন্য সকালে গোসলের পানিতে হালকা রম পানি নিতে পারেন। এতে যেমন শীত কম অনুভব হবে, একই সঙ্গে ত্বকেরও ক্ষতি হবে না।

সাবান কম ব্যবহার: শীতে যেহেতু আপনাকে গোসল করতেই হয়, এ জন্য সাবান যতটা সম্ভব কম ব্যবহার করবেন। কারণ, সাবানে থাকা ক্ষারের জন্য ত্বক রুক্ষ হয় বেশি। তবে চাইলে মাইল্ড সাবান ব্যবহার করতে পারেন।

ভেজা পরিষ্কারক ব্যবহার না করা: গোসলের সময় শরীর পরিষ্কারের জন্য মাজুনি ব্যবহার করা হয়। মাজুনি যদি ভেজা অবস্থায় তাকে, তাতে ব্যাকটেরিয়া হওয়ার আশঙ্কা থাকে। এ অবস্থায় ভেজা মাজুনি ব্যবহারে শরীরে জীবাণু প্রবেশের সম্ভাবনা থাকে। তাই ভেজা মাজুনি এড়িয়ে যাওয়া উচিত।

দীর্ঘ সময় গোসল নয়: সকালে দীর্ঘ সময় নিয়ে গোসল করা যাবে না। এতে যেমন শরীরের স্বাভাবিক তেল নিঃসরণ বন্ধ হয়, একই সঙ্গে ত্বক শুষ্ক হয়। পানিশূন্যতায় ভোগে ত্বক। আবার সর্দি-কাশি হওয়ার সম্ভাবনা থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর