শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শনিবার স্কুল-কলেজ খোলা নিয়ে প্রচার, যা বলছে শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট : December 7, 2024
শনিবার স্কুল-কলেজ খোলা নিয়ে প্রচার, যা বলছে শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক :

‘আগামী বছর থেকে শনিবারও স্কুল খোলা থাকবে’ এমন তথ্য ব্যাপকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে ছড়ানো এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মন্ত্রণালয় ও মাউশি জানিয়েছে, ফেসবুকে ছড়ানো তথ্যটি তাদেরও দৃষ্টিগোচর হয়েছে। কীসের ভিত্তিতে, কারা এমন তথ্য ছড়িয়েছে, সেটি তারাও জানেন না বলে দাবি করেন।

মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক দুর্গা রানী সিকদার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এখনো সেটি বহাল। আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্তের কথা আমার জানা নেই। গত বৃহস্পতিবার পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বলেন, শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত হলে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে। গুজবে কান না দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধও জানান তিনি।

এদিকে, আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকার তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষকরা।

তারা বলেন, সাপ্তাহিক ছুটি দুদিন থাকা জরুরি। সরকারি অফিসে সাপ্তাহিক ছুটি দুদিন হলে স্কুলেও সেটা থাকতে হবে।

তবে শিক্ষকদের অনেকে মনে করেন উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কেউ বা কোনো গোষ্ঠী শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি করতে এ ধরনের তথ্য ছড়াতে পারে, যাতে শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামেন। এজন্য তারা মন্ত্রণালয় অথবা মাউশির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এ খবর যে ভুয়া, তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর