মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কদবেল খাওয়ার ১০ উপকারিতা

প্রতিনিধির নাম / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট : December 8, 2024
কদবেল খাওয়ার ১০ উপকারিতা

টক কদবেল লবণ-মরিচ দিয়ে মাখিয়ে খেতে দারুণ। কেবল খেতেই মুখরোচক নয় এটি, কদবেলের গুণও রয়েছে অনেক। হজমের গণ্ডগোল দূর করা থেকে শুরু করে আমাদের সার্বিক স্বাস্থ্য ভালো রাখতে ফলটির জুড়ি নেই। জেনে নিন কদবেল খেলে কোন কোন উপকার মিলবে।

  1. ফাইবার এবং ভিটামিন সি এর সমৃদ্ধ উৎস কদবেল। হজমের সমস্যা দূর করতে সাহায্য করে ফাইবার।
  2. কোষ্ঠকাঠিন্য দূর হয় কদবেল খেলে। কারণ এটি ফাইবারের দারুণ উৎস।
  3. গুড় দিয়ে কদবেল মাখিয়ে খান। ঝটপট এনার্জি জোগাবে এটি।
  4. কদবেলে থাকা থায়ামিন ও রিবোফ্লাবিন লিভার সুস্থ রাখে
  5. কদবেলে ট্যানিন এবং ফেনোলিক যৌগ থাকে। এই যৌগগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যে বেশি যা আলসার এবং পাইলসের বিরুদ্ধে কাজ করে।
  6. থায়ামিন এবং রিবোফ্লাভিন মেলে কাদবেলে। এই দুই উপাদান শরীরকে ডিটক্সিফাই করতে কার্যকর। ফলে কদবেল খেলে কিডনি ভালো থাকে।
  7. গবেষণা বলছেম গলা ব্যথা, হাঁপানি এবং ব্রঙ্কাইটিসের মতো সমস্যা কমাতে পারে কদবেল।
  8. রক্ত পরিষ্কারে সহায়তা করে উপকারী ফলটি।
  9. প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে কদবেলে। ফলটি স্কার্ভি (মাড়ি থেকে রক্তপাত) প্রতিরোধ করে। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে কদবেল।
  10. কদবেলের জুস খেতে পারেন এনার্জি বুস্টার হিসেবে। ১০০ গ্রাম কদবেল থেকে পাওয়া যায় ১৪০ ক্যালোরি। ফলে এটি যেমন কর্মক্ষম থাকতে সাহায্য করে, তেমনি বাড়ায় মেটাবোলিজম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর