সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ঘরোয়া যে জুস বাড়াবে দৃষ্টিশক্তি

প্রতিনিধির নাম / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট : December 10, 2024

আমাদের পঞ্চেন্দ্রিয়ের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অঙ্গ হচ্ছে চোখ। চোখ ছাড়া পুরো পৃথিবী অন্ধকার। তাই চোখ সুস্থ রাখা খুবই জরুরি। বয়স যত বাড়তে থাকবে, শরীরের প্রতিটি অঙ্গই ধীরে ধীরে অচল হতে শুরু করবে। চোখের জ্যোতি কমতে থাকা, ঝাপসা দৃষ্টি তারই অংশ।

অনেক সময় কম বয়সেও দৃষ্টিশক্তির ওপর প্রভাব পড়ে। বিশেষ করে বর্তমান সময়ে অত্যধিক মোবাইল, ল্যাপটপে কাজ করার জন্য চোখের নানা জটিলতা দেখা দেয়। আপনারও যদি এ সমস্যা দেখা দেয় তাহলে ঘরে তৈরি একটি জুসেই মুক্তি পেতে পারেন।

কীভাবে তৈরি করবেন সে জুস-

পদ্ধতি

দুটি বড় সাইজের গাজরকে ছোট ছোট টুকরো করে কেটে নিন। একটি পাত্রে ভিনেগার ও সামান্য বেকিং সোডা নিয়ে প্রথমে গাজরগুলো ভালো করে পরিষ্কার করে নিন। এরপর মিক্সারে গাজরের পেস্ট বানিয়ে নিন। অন্যদিকে একটি মুসাম্বি বা কমলালেবু ও পাতিলেবুর রস চিপে নিন।

গাজরের পেস্ট ছেঁকে জুস বার নিতে হবে। সেই জুসের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিলেই তৈরি চোখের জন্য উপকারী জুস। এই জুসটি প্রতিদিন সকালে খেলে উপকার পাবেন। মাত্র ৭ দিনেই হাতেনাতে ফল দেখতে পাবেন।

গুণাগুণ

পটাসিয়াম, ক্যালসিয়ামের মতো খনিজসমৃদ্ধ গাজরের গুণের শেষ নেই।

ছোট থেকে বড়, সব বয়সীদের রোজের ডায়েটে এই সবজি রাখার কথা বলেন পুষ্টিবিদরা। গাজরে রয়েছে ভিটামিন এ। এই ভিটামিন চোখের জন্য খুবই উপকারী। এ ছাড়া এই সবজিতে লুটেইন ও জিয়াক্সানথিন নামক ক্যারোটিনয়েড জাতীয় উপাদান থাকে। এটি ক্ষতিকর আলোকরশ্মি থেকে চোখকে রক্ষা করে। বার্ধক্যজনিত দৃষ্টিশক্তি হ্রাসের ঝুঁকি কমাতেও গাজর খাওয়া উচিত।

এ ছাড়া লেবুর রসে রয়েছে ভিটামিন সি-এর প্রাচুর্য। যার জন্য চোখের রক্তনালি নিজের কাজ সঠিকভাবে করতে পারে। এমনকি ছানির আশঙ্কাও কয়েকগুণ কমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর