শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

আগস্ট-অক্টোবরে সাম্প্রদায়িক সহিংসতার ৮৮ মামলায় গ্রেফতার ৭০ : প্রেস সচিব

প্রতিনিধির নাম / ৯২ বার দেখা হয়েছে
আপডেট : December 10, 2024
আগস্ট-অক্টোবরে সাম্প্রদায়িক সহিংসতার ৮৮ মামলায় গ্রেফতার ৭০ : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক :

গত ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দেশে মোট ৮৮টি মামলা মামলায় এখন পর্যন্ত ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দোষীদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত আগস্ট ৫ দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ৮৮ মামলায় এখন পর্যন্ত ৭০ জন গ্রেফতার করা হয়েছে। যারা এসব ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত, তাদের সবাইকে গ্রেফতার করা হবে।

২২ অক্টোবরের পরের ঘটনাগুলোর দ্রুতই আপডেট দেওয়া হবে, বলে জানান তিনি।

শফিকুল আলম বলেন, সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। চট্টগ্রাম, সুনামগঞ্জ ও নরসিংদীর ঘটনাগুলোর বিষয়ে সময়মতো আপডেট দেওয়া হবে।

তিনি আরও বলেন, অনেক সময় হামলার শিকার ব্যক্তিরা শুধু সংখ্যালঘু হিসেবে নয়, তারা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পদধারী ছিলেন, এজন্যই হামলার ঘটনা ঘটেছে। তবে, যেকোনো অপরাধ ঘটলেই আমরা তা সিরিয়াসলি নিচ্ছি এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করছি।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল জানান, সরকার বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি বলেন, অক্টোবর-নভেম্বরে আন্তর্জাতিক বাজারে সয়াবিনের মূল্য বৃদ্ধি পেয়েছে। সরকার অন্যান্য দেশের বাজার পর্যবেক্ষণ করে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে বলেও জানান তিনি।

অপর এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি মুহাম্মাদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত পদোন্নতিবঞ্চিত ১ হাজার ৫৪০ জন উপসচিব থেকে সচিব পদ মর্যাদার কর্মকর্তা পদোন্নতি চেয়ে প্রধান উপদেষ্টা বরাবর আবেদন করেছিলেন। তাদের আবেদনের প্রেক্ষিতে ৭৬৪ জনকে সুযোগ সুবিধা দিয়ে পদোন্নতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর