শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাইয়ের ঘটনায় আটক ২

প্রতিনিধির নাম / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : December 10, 2024
সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাইয়ের ঘটনায় আটক ২

সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কদের মাইক্রোবাস আটকে ছিনতাইয়ের ঘটনায় ২ ছিনতাইকারীদের আটক করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন ও ঘটনাস্থলের পাশের গ্রামের মোবারক হোসেন।

মঙ্গলবার (১০) দুপুরে গ্রেফতারের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারী।

ওসি বলেন, ঘটনার পর জেলা পুলিসহ সুপার স্যারের নির্দেশে আমরা ফোর্স নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং কেন্দ্রীয় সমন্বয়কদের নিরাপত্তার ব্যবস্থা করি। এসআই স্যারের দিক নির্দেশনা অনুযায়ী আমরা ওই রাত থেকেই গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এরই ধারাবাহিকতায় চব্বিশ ঘণ্টার মধ্যেই আমরা আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত অভিযোগে বিল্লাল ও মোবারক নামে দুজনকে আটক করেছি।

ওসি মোহাম্মদ আবদুল বারী আরও বলেন, গ্রেফতাররা স্থানীয় পেশাদার ছিলতাইকারী। তাদের দুজনের নামেই ৪-৫টি করে ছিনতাই মামলা রয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। তাদের কাছ থেকে ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করি অচিরেই সমন্বয়কদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হবো।

রোববার (৮ ডিসেম্বর) রাত ২টার দিকে সাংগঠনিক কাজে ঢাকা থেকে বান্দরবানের লামায় যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া অংশে পৌঁছানোর পর একদল ছিনতাইকারী সমন্বয়কদের বাহনকারী মাইক্রোবাসটি আটকে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। সেসময় অপরাধীদের হামলায় কয়েকজন সমন্বয়ক আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর