শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

স্বরাষ্ট্র সচিব আবদুল মোমেনের পদত্যাগ, হচ্ছেন দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : December 10, 2024
স্বরাষ্ট্র সচিব আবদুল মোমেনের পদত্যাগ, হচ্ছেন দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : 

ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, আবদুল মোমেন তার পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত’ কারণের কথা উল্লেখ করেছেন। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হতে পারেন। এ জন্যই তিনি জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের পদ থেকে পদত্যাগ করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ অনুবিভাগ) মো. আতাউর রহমান খান বলেন, সচিব স্যার পদত্যাগ করেছেন বিষয়টি এমন নয়। একটি দপ্তর থেকে অন্য একটি দপ্তরের যাওয়ার জন্য কিছু প্রক্রিয়া রয়েছে, সেটিই তিনি করছেন। এটাকে পদত্যাগও বলতে পারেন বা অন্য কিছুও বলতে পারেন। আজকে বিকেলের মধ্যে হয়তো তার দুদক চেয়ারম্যান হওয়ার প্রজ্ঞাপন হয়ে যেতে পারে। তখন বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৭ আগস্ট আবদুল মোমেনকে জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তিনি ১৮ আগস্ট এই পদে যোগদান করেন। গত ১ অক্টোবর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন।

জানা গেছে, ড. মোমেন বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের একজন সদস্য। তিনি ১৯৮২ সালে সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়ায় যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে এবং কেন্দ্রীয় প্রশাসনের গুর্ত্বুপূর্ণ পদে কর্মকাল অতিবাহিত করেন। কর্মকালীন জীবনে ড. মোমেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর