মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

অতিরিক্ত খাওয়ার অভ্যাস বাদ দেবেন যেভাবে

প্রতিনিধির নাম / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : December 11, 2024
অতিরিক্ত খাওয়ার অভ্যাস বাদ দেবেন যেভাবে

অতিরিক্ত খাওয়ার অভ্যাস বেশিরভাগ ক্ষেত্রেই একঘেয়েমি থেকে বা মানসিক চাপের কারণে ঘটে, কিন্তু যদি নিয়ন্ত্রণ না করা হয় তবে এটি একটি ক্ষতিকর অভ্যাস হয়ে উঠতে পারে যা বিভিন্ন উপায়ে শরীরের ক্ষতি করতে পারে। বিভিন্ন ধররনের মুখরোচক স্ন্যাকসে অতিরিক্ত চিনি এবং ক্যালোরিতে পূর্ণ থাকে। যে কারণে এ ধরনের খাবার খেলে তা টাইপ ২ ডায়াবেটিসের মতো স্থূলতা এবং বিপাকীয় রোগের ঝুঁকি বাড়াতে পারে।

অতিরিক্ত খাওয়া হলো ওজন বৃদ্ধির কারণগুলোর মধ্যে একটি এবং এটি স্বাভাবিকভাবেই আপনার শরীরকে পূর্ণ খাওয়ার পরেও আরও বেশি করে খাওয়ার তাড়া দিতে পারে। কিছু টিপস এবং কৌশল জেনে নিন যা আপনাকে অপ্রয়োজনীয় খাওয়া থেকে বাঁচতে সাহায্য করতে পারে-

খাবার এড়িয়ে যাবেন না

দিনের প্রথম খাবার কখনোই এড়িয়ে যাবেন না। শুধু প্রাতঃরাশ নয়, দিনের যে কোনো খাবারের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। এটি আপনাকে কেবল অস্বাস্থ্যকর খাবারের জন্য আকুল করে তুলবে। এছাড়াও আপনি যখন দীর্ঘ সময়ের জন্য ক্ষুধার্ত থাকেন, তখন পেট ভরে যাওয়ার পরেও অতিরিক্ত খাওয়ার তাড়া থাকে।

হাইড্রেশন

তৃষ্ণার্ত হওয়াকে ক্ষুধা বলেও ভুল করা যেতে পারে। শরীরের কার্য সম্পাদনের জন্য প্রতিদিন কমপক্ষে ২ লিটার পানি প্রয়োজন। এটি কেবল হাইড্রেশনের জন্যই নয়, খাবার হজম করার জন্য পাকস্থলীর পানি প্রয়োজন এবং পর্যাপ্ত পানি না থাকলে খাবার হজম হতে দীর্ঘ সময় লাগতে পারে। প্রতিবার খাবারের আগে এক গ্লাস পানি পান করুন। এটি তৃষ্ণা মেটাতেও সাহায্য করে।

লোভ সামলে রাখুন

খাবারের প্রতি লোভ হলে তা সামলে রাখুন। আপনি যখন প্রকৃতপক্ষে ক্ষুধার্ত নন কিন্তু কিছু খেতে ইচ্ছে করে তখন কিছু খেয়ে নেওয়ার আগে বিশ মিনিট সময় নিন। যদি বিশ মিনিট পরও সেই খাবারটি আপনার খেতে ইচ্ছা করে তাহলে বুঝবেন আপনি আসলেই ক্ষুধার্ত। তখন কিছু খেয়ে নিন। কিন্তু যদি তখন আর খেতে ইচ্ছা না করে তাহলে বুঝবেন সেটি ক্ষুধা নয়, খাবারের প্রতি লোভ ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর