মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নাকে-মুখে কম্বল মুড়ে ঘুমালে হতে পারে যে বিপদ

প্রতিনিধির নাম / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : December 11, 2024
নাকে-মুখে কম্বল মুড়ে ঘুমালে হতে পারে যে বিপদ

শীতের সময়ে ঠাণ্ডা থেকে বাঁচতে আমরা লেপ বা কম্বল গায়ে দিয়ে ঘুমাই। রাতের বেলা কম্বল বা লেপের তলায় ঢুকতেই যেন এক আলাদা উষ্ণতা অনুভব হয়। অতিরিক্ত ঠাণ্ডা থেকে বাঁচতে আমরা অনেকেই নাকে মুখে কম্বল বা লেপ মুড়ে ঘুমাই। আর এ বিষয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, শীতকালে লেপ-কম্বলে মাথা মুড়ি দিয়ে শোয়া উচিত নয়। এই ভুলে একাধিক রোগব্যাধির ফাঁদে পড়ার আশঙ্কা থাকে।

প্রশ্ন আসতে পারে, কেন বিশেষজ্ঞরা মাথা মুড়ি দিয়ে ঘুমাতে নিষেধ করছেন? তবে এই প্রশ্নের উত্তর জানতে পড়তে হবে পুরো প্রতিবেদন।

ব্রেন ড্যামেজের আশঙ্কা

নাকে মুখে কম্বল মুড়ে ঘুমানোর বদভ্যাসের কারণে মস্তিষ্কের গুরুতর ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ে।

গবেষণায় দেখা গেছে, এভাবে মাথা মুড়ি দিয়ে শোয়া প্রায় ২৩ শতাংশ মানুষ ডিমেনশিয়ার মতো জটিল রোগে ভোগেন। আর এই রোগে আক্রান্ত হল রোগী ধীরে ধীরে সব ভুলতে শুরু করেন। এমনকি রোগের শেষ পর্যায়ে তিনি জামা-কাপড় পরা, গোসল করার মতো নিত্যদিনের কাজগুলোও আর একা একা করতে পারেন না। তাই এই রোগ থেকে বাঁচতে মাথা মুড়ি দিয়ে শোয়ার অভ্যাস ত্যাগ করতে হবে।

শরীরে জমবে কার্বন ডাই অক্সাইড​

লেপ-কম্বলের নিচে সেভাবে বায়ু চলাচল করতে পারে না। তাই তো মাথা মুড়ি দিয়ে ঘুমালে দেহে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ে। এই কারণে দমবন্ধ হওয়ার উপক্রমও হতে পারে।

পিছু নিতে পারে অনিদ্রা​

মাথা মুড়ি দিয়ে শোয়ার কারণে ঠিক মতো ঘুম নাও হতে পারে। এ ছাড়া নিত্যদিন মাথা মুড়ি দিয়ে ঘুমালে অনিদ্রার ফাঁদে পড়ার আশঙ্কাও বাড়ে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

আর ঘুম ঠিকমতো না হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে। শরীরের এনার্জি লেভেলও কমে যেতে পারে। তাই হেসে-খেলে জীবন কাটানোর ইচ্ছে থাকলে নাক মুখ কম্বলের বাইরে রেখে ঘুমানোর চেষ্টা করুন।

নাক ডাকা শুরু হতে পারে

মাথা মুড়ে শোয়ার কারণে স্লিপ অ্যাপনিয়া বা সোজা ভাষায় নাক ডাকার সমস্যার ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে। এমনকি নিজের অজান্তেই ঘুম বারবার ভাঙতে থাকে। শুধু তাই নয়, কিছু কিছু ক্ষেত্রে ঘুমের মধ্যেই দম আটকে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। তাই নিশ্চিন্তে ঘুমাতে চাইলে মাথা ঢেকে শোয়ার অভ্যাস বাদ দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর