মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শীতে বাড়ে অ্যাজমা, শ্বাসকষ্ট কমাতে যা করবেন

প্রতিনিধির নাম / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : December 11, 2024
শীতে বাড়ে অ্যাজমা, শ্বাসকষ্ট কমাতে যা করবেন

শীত আসতেই বাড়ে অ্যাজমার সমস্যা। তাই যারা এই রোগে ভুগছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন। না হলে বিপদ ঘটতে পারে অর্থাৎ বাড়তে পারে শ্বাসকষ্টের সমস্যা। এক্ষেত্রে অ্যাজমা রোগীদের ঠিক কোন কোন টিপস মেনে চলা উচিত-

ঠান্ডা এড়িয়ে চলুন

এখন আবহাওয়া বেশ ঠান্ডা। আর এ কারণে অ্যাজমার মতো একাধিক জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। তাই যতটা সম্ভব ঠান্ডা বাতাস থেকে দূরে থাকুন। ঠান্ডায় বের হলে অবশ্যই শীত পোশাক পরুন।

মাস্ক পরা আবশ্যক

বায়ু দূষণের প্রকোপ বেড়েছে রাজধানীতে। এ সমস্যা থেকে বাঁচতে চাইলে মাস্ক পরতেই হবে। এতে শ্বাসকষ্টের ঝুঁকি কমবে। এমনকি অ্যাজামার সমস্যাও কমে যাবে।

ইনহেলার নিন

অ্যাজমার প্রধান ওষুধ হলো ইনহেলার। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। আর ভুলেও এ সময় ইনহেলার বন্ধ করা যাবে না।

টিকা নিন

অ্যাজমার সমস্যা থেকে মুক্তি পেতে কয়েকটি টিকা নিতে হবে। বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা টিকা আবশ্যক।
এই টিকা নিলেই আপনি জ্বর, সর্দি, কাশির ফাঁদ এড়িয়ে যেতে পারবেন। তবে এই টিকা নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।

চিকিৎসকের পরামর্শ নিন

শীতের সময় যাদের অ্যাজমার সমস্যা বাড়ে, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তার পরামর্শমতো চলার চেষ্টা করুন। এমনকি প্রয়োজন পড়লে এই ওষুধের ডোজ বাড়িয়ে দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর