শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকদের জন্য খুব বিপজ্জনক ৯ দেশের তালিকায় ফিলিস্তিন-পাকিস্তান-বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : December 12, 2024
সাংবাদিকদের জন্য খুব বিপজ্জনক ৯ দেশের তালিকায় ফিলিস্তিন-পাকিস্তান-বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : 

চলতি বছর এখন পর্যন্ত ৫৪ সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বা পেশার কারণে হত্যার শিকার হয়েছেন। বাংলাদেশে নিহত হয়েছেন পাঁচ জন সাংবাদিক। সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ৯ দেশের মধ্যে শীর্ষে আছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। এর পরেই আছে পাকিস্তান, বাংলাদেশ ও মেক্সিকো।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রকাশিত সাংবাদিকদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছরে ফিলিস্তিনে সবচেয়ে বেশি সাংবাদিক মারা গেছেন। চলতি বছরে অন্তত ১৮ জন সাংবাদিক নিহত হয়েছেন কেবল ইসরায়েলি সেনাবাহিনীর হাতেই। তাদের ১৬ জন গাজায় ও দুজন লেবাননে প্রাণ হারিয়েছেন।

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) সাংবাদিকদের ওপর যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চারটি মামলা দিয়েছে আরএসএফ।

গাজার পর সাংবাদিকদের জন্য চলতি বছর সবচেয়ে বিপজ্জনক দেশ ছিল পাকিস্তান। সেখানে একবছরে সাত জন সাংবাদিক নিহত হয়েছেন। এরপর রয়েছে বাংলাদেশ ও মেক্সিকো। দুদেশেই পাঁচজন করে সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

২০২৩ সালে, একই সময়ে বিশ্বব্যাপী ৪৫ জন সাংবাদিক নিহত হয়েছিলেন।

প্রতিবেদনটিতে ১ ডিসেম্বর পর্যন্ত তথ্য হালনাগাদ করা আছে।

প্রতিবেদন অনুযায়ী, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ১৪৫ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন। এদের মধ্যে ৩৫ জনই মারা গেছেন দায়িত্ব পালনকালে।

ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের সহিংসতার লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি সরকার। তবে সামরিক অবকাঠামোতে বিমান হামলা পরিচালনার সময় কয়েকজন সাংবাদিক নিহত হয়েছেন বলেও মেনে নিয়েছে তারা।

আরএসএফের তথ্য অনুযায়ী, ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ৫৫০ জন সাংবাদিক কারাবন্দি রয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল ৫১৩ জন। সবচেয়ে বেশি ১২৪ জন সাংবাদিক কারাবন্দি রয়েছেন চীনে। এ তালিকায় ৬১ জন সাংবাদিককে কারাবন্দি করে দ্বিতীয় অবস্থানে আছে মিয়ানমারে। আর ইসরায়েলে বন্দি আছেন ৪১ জন।

এছাড়া, বর্তমানে ৫৫ জন সাংবাদিককে জিম্মি করে রাখা হয়েছে। তাদের মধ্যে দুজন চলতি বছর অপহৃত হয়েছেন। জিম্মিদের অন্তত ২৫ জন ইসলামিক স্টেট গোষ্ঠীর হাতে বন্দী। এখন পর্যন্ত ৯৫ জন সাংবাদিক নিখোঁজ রয়েছেন। এরমধ্যে ২০২৪ সালে নতুন করে নিখোঁজ হয়েছেন ৪ জন।

যে তিন দেশে সবচেয়ে বেশি সাংবাদিক কারান্তরীণ রয়েছে, সেই দেশগুলো হলো চীন (১২৪), মিয়ানমার (৬১) ও ইসরায়েল (৪১)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর