ডায়াবেটিস অনেক কারণে হতে পারে। পরিবারে কারো ডায়াবেটিস থাকলে, শরীরের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে, শারীরিক পরিশ্রম কম করলে, জীবনযাপনে শৃঙ্খলা মেনে না চললে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে। এছাড়াও, স্ট্রেস, ঘুমের অভাব, কৃত্রিম মিষ্টি, অপর্যাপ্ত ফাইবার গ্রহণ ও বার্ধক্যের কারণে ডায়াবেটিস হতে পারে।
ডায়াবেটিস হলে আক্রান্ত ব্যক্তিকে প্রথমেই বলা হয় যে চিনিযুক্ত বা মিষ্টিজাতীয় কোন খাবার খাওয়া যাবে না। আর ঠিক এই কারণেই এমন একটি ধারণাও বেশ প্রচলিত যে ডায়াবেটিস হওয়ার অন্যতম বড় কারণ মিষ্টিজাতীয় খাবার বেশি খাওয়া। আসলে চিনি খেলেই ডায়াবেটিস হয় না। তবে যদি ডায়াবেটিস আক্রান্ত হলে চিনি খাওয়া কমিয়ে দিতে হবে বা এড়িয়ে যেতে হবে। কিন্তু যাদের ডায়াবেটিস নেই, তারা এই রোগের ঝুঁকি এড়াতে কোন খাবার এড়িয়ে চলবেন রইল তার হদিস।
কার্বোহাইড্রেট
অনেকেই নাশতায় রুটি কিংবা পাউরুটি খেতে বেশি পছন্দ করেন। তবে আলু, ময়দা কিংবা ভাত সকালের নাশতায় রাখবেন না। এটি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। তাই কার্বোহাইড্রেট জাতীয় খাবার যত কম খাওয়া যায়, ততই ভালো।
প্রক্রিয়াজাত খাবার
এই ধরনের খাবার বেশি করে খেলে স্থূলত্বের ঝুঁকি বাড়ে। আর ডায়াবেটিসের অন্যতম কারণ এই ধরনের খাবার। তাই প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলাই ভালো। তাহলে ডায়াবেটিসের ঝুঁকি কমে।
ভাজাভুজি
অতিরিক্ত তেল রয়েছে এমন খাবারে অনেকটা পরিমাণে ক্যালোরি থাকে। এ ছাড়া এই খাবার কিন্তু বাড়িয়ে দিতে পারে শরীরে ফ্যাটের মাত্রা। আর শরীরে ফ্যাট বাড়লে ইনসুলিন হরমোন ঠিকমতো কাজ করতে পারে না। তাই রাস্তার ধারের রোল, চাউমিন, তেলেভাজা জাতীয় যে কোনও খাবার থেকে দূরে থাকাই ভালো।