মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শীতে ময়েশ্চারাইজার লাগিয়েও ত্বকের শুষ্কতা যাচ্ছে না?

প্রতিনিধির নাম / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : December 14, 2024
শীতে ময়েশ্চারাইজার লাগিয়েও ত্বকের শুষ্কতা যাচ্ছে না?

প্রকৃতিতে বাড়ছে শীতের প্রকোপ। এই আবহাওয়ায় নানা ধরনের রোগব্যাধির সঙ্গে বাড়ে ত্বক ও চুলের রুক্ষতা-শুষ্কতাও । শুষ্ক ত্বক শীতে একটি সাধারণ সমস্যা। এ কারণে শীতে স্বাস্থ্যের পাশাপাশি ত্বকেরও বিশেষ যত্ন নেওয়া প্রয়োজনীয়। শুধু তাই নয়, এই শুষ্কতা থেকে অনেক সময় ত্বক ফাটা শুরু হয়। তাই এই সমস্যার সময়মতো সমাধান করা ভীষণ গুরুত্বপূর্ণ।

শীতে ত্বকের শুষ্কতা দূর করতে কী করবেন-

ঘৃতকুমারী বা অ্যালোভেরা : ত্বকের সৌন্দর্য্য বাড়াতে অ্যালোভেরা বহুদিন ধরেই ব্যবহার হয়ে আসছে। ত্বকের ধরন বুঝে অ্যালোভেরা ব্যবহার করলে, এটি ভেতর থেকে আর্দ্রতা বা হাইড্রেশন দেয়। এর ফলে ত্বক দীর্ঘ সময়ের জন্য ময়েশ্চারাইজড থাকে।

গোলাপ জল: ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ও সুন্দর করে তুলতে গোলাপ জল ব্যবহার করা উপকারী। আপনি যদি আপনার ত্বককে ভেতর থেকে সুস্থ রাখতে চান, তাহলে অবশ্যই গোলাপ জল ব্যবহার করবেন। শুষ্ক ত্বকের সমস্যা থেকে রেহাই পেতেও গোলাপ জল আপনাকে সাহায্য করতে পারে। গোলাপ জলের ব্যবহার আপনার ত্বকের হারানো আর্দ্রতা ফিরে পাবেন। শুধু তাই নয়, এর ব্যবহারে আপনার ত্বকও দ্রুত নিরাময় শুরু করে।

মধু ও গ্লিসারিনের মিশ্রণ : শীতকালে যদি আপনার ত্বক বারবার শুষ্ক হয়ে যায়, তাহলে মধু এবং গ্লিসারিনের মিশ্রণ ব্যবহার করুন। এই দুই উপাদান ত্বকে লাগালে ত্বক ভেতর থেকে হাইড্রেশন পায়। শুধু তাই নয়, এর ব্যবহারে আপনার ত্বকের গঠনও উন্নত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর