মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

চিনা বাদাম কি ক্ষতিকর?

প্রতিনিধির নাম / ৯২ বার দেখা হয়েছে
আপডেট : December 16, 2024
চিনা বাদাম কি ক্ষতিকর?

চিনা বাদামে আছে প্রচুর মনো ও পলি অ্যানস্যাচুরেটেড ফ্যাটস, প্রোটিন ও ডায়েটারি ফাইবার, যা রক্তের খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়াতে সাহায্য করে। প্রধানত ভিটামিন ই, ভিটামিন বি-কমপ্লেক্স এবং আরও কিছু মিনারেলস, যেমন – ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম, আয়রন জিংক ও ম্যাঙ্গানিজ, কপার ও সেলেনিয়াম আছে বাদামে। ভরপুর পুষ্টি থাকলেও চিনা বাদাম খাওয়ার আগে সাবধান; কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে।

এটি স্বাস্থ্য উপকারিতা ছাড়াও কিছু ঝুঁকিও বহন করে। এজন্য চিনা বাদাম খাওয়ার আগে পাঁচটি বিষয় খেয়াল রাখতে হবে-

১. চিনা বাদামে থাকা প্রোটিনের কারণে অনেকের অ্যালার্জি হতে পারে। এ অ্যালার্জি সাধারণত ত্বকের র‌্যাশ, শ্বাসকষ্ট, বমি বমি ভাব এবং কখনও কখনও অ্যানাফাইল্যাক্সিসের মতো গুরুতর প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। যদি কেউ বা পরিবারের কারো চীনা বাদামে অ্যালার্জি থাকে, তবে এটি এড়িয়ে চলাই ভালো।

২. কিছু চিনা বাদামে ছত্রাক (ফাঙ্গাস) থাকতে পারে, যা অ্যাফ্লাটক্সিন নামে একটি বিষাক্ত উপাদান উৎপন্ন করে। এটি দীর্ঘমেয়াদে লিভার সংক্রমণ, এমনকি লিভার ক্যানসারের ঝুঁকিও বাড়াতে পারে। তাই বাদাম কেনার আগে বা খাওয়ার আগে ভালোভাবে দেখে নিন।

৩. বাজারে পাওয়া অনেক চিনা বাদাম অতিরিক্ত লবণ দিয়ে প্রস্তুত করা হয়, যা উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা তৈরি করতে পারে। স্বাস্থ্যকর বিকল্প হিসেবে কম লবণযুক্ত বা অপ্রক্রিয়াজাত চিনা বাদাম বেছে নিন।

৪. চিনা বাদাম উচ্চ ক্যালোরি এবং চর্বিযুক্ত। তাই অতিরিক্ত পরিমাণে খেলে ওজন বৃদ্ধি এবং হজমের সমস্যা হতে পারে। প্রতিদিন এক মুঠো (৩০-৫০ গ্রাম) বাদাম খাওয়া যথেষ্ট।

৫. গর্ভবতীদের ক্ষেত্রে চিনা বাদাম খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত, বিশেষ করে যদি কোনো অ্যালার্জির ইতিহাস থাকে। এটি গর্ভাবস্থায় স্বাস্থ্য উপকারিতা দিতে পারে, তবে সঠিকভাবে এবং পরিমাণমতো খাওয়া উচিত।

এ বিষয়গুলো মাথায় রেখে খেলে এটি আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর