শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল ২ মাস

প্রতিনিধির নাম / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : December 17, 2024
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল ২ মাস

নিজস্ব প্রতিবেদক : 

জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ ছাড়া গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ আমলের সাবেক মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রীসহ ৪৫ জনের বিষয়েও তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দুই মাস বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে শেখ হাসিনাসহ ৪৬ জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এক মাস সময় দিয়েছিলেন ট্রাইব্যুনাল। আজ সেই প্রতিবেদন দাখিলের কথা ছিল। তবে তা দাখিল করতে পারেনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়।

শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, আসামিদের বিরুদ্ধে বিপুল পরিমাণ তথ্য-উপাত্ত এসেছে। এসব যাচাই-বাছাইয়ের জন্য আরও দুই মাস সময় প্রয়োজন। শেখ হাসিনার বিরুদ্ধে একটি এবং ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে আরেকটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আলাদাভাবে দুই মাস করে সময় চান চিফ প্রসিকিউটর। দুটি আবেদনই মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। আগামী ১৮ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ধার্য করা হয়েছে।

এর আগেও এই দুই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দুই মাস করে সময় চেয়েছিলেন চিফ প্রসিকিউটর। তখন এক মাস করে সময় মঞ্জুর করেছিলেন ট্রাইব্যুনাল।

ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের মামলায় গ্রেপ্তার ১৬ জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাঁরা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মো. আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, দীপু মনি, গোলাম দস্তগীর গাজী, শাজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, কামাল আহমেদ মজুমদার, সাবেক সচিব মো. জাহাংগীর আলম ও অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

আজকের শুনানিকালে গাজী মোনাওয়ার হুসাইন, বি এম সুলতান মাহমুদ, আবদুল্লাহ আল নোমানসহ ট্রাইব্যুনালের অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর