শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা-খুলনা নতুন রুটে যাত্রীবাহী ট্রেন ছুটবে ২৪ ডিসেম্বর

প্রতিনিধির নাম / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট : December 18, 2024
ঢাকা-খুলনা নতুন রুটে যাত্রীবাহী ট্রেন ছুটবে ২৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা থেকে কাশিয়ানী জংশন হয়ে খুলনা ও বেনাপোলে নতুন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে আগামী ২৪ ডিসেম্বর।

বুধবার (১৮ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওইদিন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ট্রেন চলাচল উদ্বোধন করবেন।

এতে বলা হয়, ঢাকা থেকে কাশিয়ানী জংশন হয়ে খুলনা ও বেনাপোলে নতুন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে আগামী ২৪ ডিসেম্বর। খুলনা-ঢাকা-খুলনা রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস সাপ্তাহিক একদিনের বিরতি রেখে নিয়মিত যাতায়াত করবে। নতুন চালুকৃত এ ট্রেন যোগে মাত্র পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে খুলনা/বেনাপোল পৌঁছানো যাবে।

জানা গেছে, পদ্মা সেতু হয়ে নতুন রুটের ট্রেন খুলনা থেকে যশোরের সিঙ্গিয়া, নড়াইল, মধুমতি সেতু, গোপালগঞ্জের কাশিয়ানি, ফরিদপুরের ভাঙা হয়ে ঢাকায় পৌঁছাবে। ঢাকা থেকে ফিরতি ট্রেন যশোর হয়ে বেনাপোল যাবে দুপুরে। বেনাপোল থেকে একই রুটে ঢাকায় ফিরবে। এরপর ঢাকা থেকে নড়াইল হয়ে বিকালে খুলনা ফিরবে। খুলনা-ঢাকা পুরনো রেল রুটের পথ ৩৭৬ কিলোমিটার। খুলনা-ঢাকা নতুন রুটের পথ ২০৮ কিলোমিটার। এই পথে কমবে ১৬৮ কিলোমিটার। নতুন এ পথে সময় লাগবে মাত্র পৌনে চার ঘণ্টা।

উল্লেখ্য, বর্তমানে ট্রেনযোগে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে খুলনা যেতে সময় লাগে ৯ ঘণ্টা ৩০ মিনিট এবং রাজবাড়ী হয়ে বেনাপোল যেতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট অর্থাৎ নতুন চালুকৃত ট্রেনযোগে ঢাকা-খুলনা/বেনাপোল যাতায়াতে সময় কম লাগবে যথাক্রমে ৫ ঘণ্টা ৩৫ মিনিট ও প্রায় ৪ ঘণ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর