বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

পেটের মেদ ঝরাতে উপোস নয়, বরং যা করা প্রয়োজন

প্রতিনিধির নাম / ২৯১ বার দেখা হয়েছে
আপডেট : December 18, 2024
পেটের মেদ ঝরাতে উপোস নয়, বরং যা করা প্রয়োজন

আমরা পেটের মেদ জমলে স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়ি। আর মেদ বৃদ্ধির কারণে হৃদরোগ থেকে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের আশঙ্কাও বাড়তে থাকে। বিপাক ক্রিয়া দুর্বল করে তোলে। আর এ দুশ্চিন্তার মধ্যে পেটের মেদ ঝরাতে মাঝে মাঝে উপোস থাকি। এটি কোনো সমাধান নয়। যা করলে এ পরিত্রাণ পাবেন আপনি।

ইন্ডিয়ান জার্নাল অব মেডিক্যাল রিসার্চের এক গবেষণা থেকে জানা গেছে, এ দেশে প্রায় ১৩ কোটি ৫০ লাখ মানুষের পেটে মেদ আছে। অর্থাৎ ‘অ্যাবডোমিনাল ওবেসিটি’ আছে। কিন্তু কী উপায়ে পেটের মেদ কমাবেন তা অনেকেই বুঝতে পারেন না।

পুষ্টিবিদরা বলছেন, পেটের মেদ কমাতে হজম প্রক্রিয়া ঠিক রাখা অত্যন্ত জরুরি। এর জন্য এমন কিছু খাবার বেছে নিতে হবে, যা হজমশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে।

পেটের মেদ কমাতে আপনাকে সাহায্য করতে পারে গাজরের রস। আপনার শরীর ছিপছিপে হতে গাজরের ভূমিকা বলা বাহুল্য। রোগা হওয়ার ডায়েটে গাজর রাখার পরামর্শ দিয়ে থাকেন পুষ্টিবিদরা। মিনারেলস, ভিটামিন, ফাইবার, অ্যান্টিঅক্সিড্যান্ট— গাজরে পুষ্টিকর উপাদানের শেষ নেই। এই উপাদানগুলো শরীর সুস্থ রাখতে সাহায্য করে তো বটেই, সেই সঙ্গে ওজন কমাতেও এর জুড়ি মেলা ভার। কোনো কিছু না ভেবে রাতের ঘুম না উড়িয়ে বরং সপ্তাহে কয়েক দিন গাজরের রস খেতে পারেন। আর এতে সাফল্য অনিবার্য।

এ ছাড়া চিনাবাদামও আপনার মেদ কমাতে পারে। বাদাম ওজন ঝরায় দ্রুত। মাঝে মাঝে হঠাৎ খিদে পেলে খেতে পারেন চিনা বাদাম। কারণ এই চিনাবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্ট, যা হজমের গোলমাল কমায়, সেই সঙ্গে বারবার খাবার খাওয়ার প্রবণতা কমাতেও এর জুড়ি মেলা ভার। বাদামে রয়েছে ভরপুর প্রোটিনও। ফলে এই বাদাম ওজন ঝরায় দ্রুত।

অন্যদিকে কাজুবাদাম আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে এর বিকল্প নেই। কারণ পেটের জমে থাকা মেদ কমাতে কাজুবাদামের জুড়ি মেলা ভার। কাজুবাদাম খাওয়ার নিয়মিত অভ্যাস করুন। কারণ কাজুবাদামে শর্করার পরিমাণ একেবারে কম। সেই সঙ্গে ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে। ফলে নিয়ম করে যদি খেতে পারেন এই বাদাম, তা হলে বলি নায়িকাদের মতো কোমর পেতে পারেন আপনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর