মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ঠাণ্ডায় নাক বন্ধ হলে স্বস্তি দেবে যেসব পানীয়

প্রতিনিধির নাম / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : December 19, 2024
ঠাণ্ডায় নাক বন্ধ হলে স্বস্তি দেবে যেসব পানীয়

শীতের মৌসুম শুরু হতে না হতেই একাধিক শারীরিক সমস্যা দেখা দেয়। এর মধ্যে খুব স্বাভাবিক একটি অসুখ হচ্ছে সর্দি-কাশি। সেই সঙ্গে আসে জ্বরও। আর সর্দি হলেই নাক বন্ধ হওয়ার উপক্রম হয়।

এই সময়ে বিশেষ করে খুব সহজে অসুস্থ হয়ে পড়ে বাচ্চারা। আবহাওয়ার পরিবর্তনের কারণে তাদের চট করে ঠাণ্ডা লেগে যায়। বয়স্কদের মধ্যেও এই উপসর্গগুলো দেখা যায়। শীতের মৌসুমের এসব সমস্যা দূর করার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য জিনিস হলো ঘরোয়া টোটকা।

বেশ কয়েকটি পানীয় খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর সেগুলো খেলে গলা ব্যথা থেকে নাক বন্ধ, মাথা যন্ত্রণা থেকে সর্দি-কাশি-কফের সমস্যা দূর হবে নিমেষেই।

শীতকালে সুস্থ-সবল রাখবে যেসব পানীয়

শীতের মৌসুমে প্রতিদিন গরম দুধে হলুদ মিশিয়ে খান। এই পানীয়ের রয়েছে অনেক গুণ।

বিভিন্নভাবে ভালো রাখবে শরীর। গরম দুধে হলুদের সঙ্গে মিশিয়ে নিতে পারেন সামান্য গোলমরিচ ও মধু। এই পানীয় শীতের মৌসুমে শরীর গরম রাখবে।

আদা ও পাতিলেবুর রস মিশিয়ে চা তৈরি করে নিন। শীতের দিনে এই চা খেলে গলা ব্যথায় আরাম পাবেন।

সর্দি-কাশি কিংবা জ্বর হলেও খেতে পারেন লেবু ও আদার রস মেশানো চা। কাশির সমস্যা কমাবে আদার রস।

শীতকালের মূল সমস্যা হলো সর্দি-কাশি। এক্ষেত্রে অব্যর্থ ওষুধ তুলসী পাতা। চায়ের মধ্যে মিশিয়ে নিতে পারেন তুলসী পাতার রস। তুলসী পাতার রস কাশির সমস্যা যেমন কমাতে সাহায্য করে তেমনই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে।

অ্যাপেল সিডার ভিনেগারও ইমিউনিটি বুস্টার ড্রিঙ্ক হিসেবে শীতকালে খেতে পারেন। এর সঙ্গে মিশিয়ে নিন লবঙ্গ। অ্যাপেল সিডার ভিনেগার খাইখাই ভাব কমায় এবং মেটাবলিজম রেট বাড়ায়। ফলে ওজন থাকে নিয়ন্ত্রণে।

শীতকালে নিয়মিত আমলকী বা আমলকির রস খেতে পারলে অনেক উপকার পাবেন। এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন সামান্য পাতিলেবুর রস। আমলকির রস খেলে দূর হবে কাশির সমস্যা। গলা ব্যথা, সর্দিতেও আরাম দেবে এই পানীয়। কাঁচা আমলকী চিবিয়ে খেলেও উপকার অনেক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর