মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

যেগুলো ড্রাই ফ্রুটস খালি পেটে খাওয়া উচিত নয়

প্রতিনিধির নাম / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : December 20, 2024
যেগুলো ড্রাই ফ্রুটস খালি পেটে খাওয়া উচিত নয়

শুকনো ফল বা ড্রাই ফ্রুটস শরীরের জন্য কতটা উপকারী, সে সম্পর্কে অনেকেরই কমবেশি ধারণা আছে। ড্রাই ফ্রুটস হলো একটি সুস্বাদু ও পুষ্টিসমৃদ্ধ স্ন্যাক, যা বহু শতাব্দী ধরে সব দেশের মানুষই কমবেশি খায়।

ভিটামিন, খনিজ, স্বাস্থ্যকর চর্বি ও অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ, শুকনো ফল শরীরের বিভিন্ন অঙ্গের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। আমন্ড, আখরোট, কিশমিশের মতো বিভিন্ন ড্রাই ফ্রুটস পুষ্টিতে ভরপুর। এগুলো একাধিক রোগের ঝুঁকি কমাতে ও ইমিউনিটি বাড়াতে সাহায্য করে।

অনেকেই সকালে খালি পেটে ড্রাই ফ্রুটস খান। এটাই ড্রাই ফ্রুটস খাওয়ার স্বাস্থ্যকর উপায় বলে মনে করেন বেশিরভাগ মানুষ। কিন্তু সব ধরনের ড্রাই ফ্রুটস সকালে খালি পেটে খাওয়া উচিত নয়। যেমন-

কিশমিশ

অনেকেরই খালি পেটে ভেজানো কিশমিশ খাওয়ার অভ্যাস আছে। ভেজানো কিশমিশের অনেক উপকারিতাও আছে। তবে আপনি যদি গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন, তাহলে এই ভুল করবেন না। খালি পেটে ভেজানো কিশমিশ খেলে ব্লোটিংয়ের সমস্যা দেখা দিতে পারে।

কাজু বাদাম

কাজু বাদামে প্রচুর পরিমাণে ফ্যাট রয়েছে। খালি পেটে কাজু খেলে গ্যাস-অম্বলের সমস্যা দেখা দিতে পারে। এই ড্রাই ফ্রুটসও সকালে খাওয়ার উপযোগী কারও কারও ক্ষেত্রে।

খেজুর

খেজুরের মধ্যে ফাইবার ও শর্করা দুটোই আছে। খালি পেটে খেজুর খেলে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে। আবার রক্তে শর্করার মাত্রাও হঠাৎ করে বেড়েই যেতে পারে। তাই খাওয়াই ভালো।

তবে সকালে খালি পেটে আপনি ভেজানো আমন্ড বা আখরোট খেতে পারেন। এই দুই খাবার স্বাস্থ্যের জন্য উপকারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর