সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ত্বকের রুক্ষতা দূর করবে বেকিং সোডা

প্রতিনিধির নাম / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : December 24, 2024
ত্বকের রুক্ষতা দূর করবে বেকিং সোডা

শীতে ত্বক আর্দ্রতা হারিয়ে রুক্ষ হয়ে যায়। এতে ত্বক ম্লান ও নির্জীব হয়ে পড়ে। নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করেও মিলে না সমাধান। এই শীতে যাদের ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে গেছে তারা ত্বক এক্সফোলিয়েট করতে পারেন। এক্সফোলিয়েটর হিসেবে বেছে নিতে পারেন বেকিং সোডাকে। রান্নাঘরে থাকা এ সোডা ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। সেইসঙ্গে ত্বককে কোমল ও প্রাণবন্ত করে।

যেভাবে ব্যবহার করবেন

• বেকিং সোডা দিয়ে ফেসমাস্ক বানিয়ে ব্যবহার করতে পারেন। তিন চামচ বেকিং সোডার সঙ্গে এক চামচ পানি মিশিয়ে নিন। সেই মিশ্রণ দিয়ে মুখ ভালোভাবে ম্যাসাজ করুন। ৫ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন। ত্বক নরম হবে।

• বেকিং সোডা শুধু ত্বকের মৃত কোষ দূর করে না, ত্বকের রন্ধ্রপথকেও পরিচ্ছন্ন রাখে। এমনকি ত্বকের হোয়াইটহেডস, ব্ল্যাকহেডসকেও পরিষ্কার করে বেকিং সোডা।

• বেকিং সেডার সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে ব্রণর দাগ কিংবা ব্ল্যাকহেডসের উপর লাগিয়ে রাখুন। সারা রাত রেখে সকালে উষ্ণ পানি দিয়ে ঘষে পরিষ্কার করে ফেলুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর