মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

চুলের বিভিন্ন সমস্যা কমায় আদার তেল, বানাবেন কীভাবে জেনে নিন

প্রতিনিধির নাম / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট : December 25, 2024
চুলের বিভিন্ন সমস্যা কমায় আদার তেল, বানাবেন কীভাবে জেনে নিন

চুলের নানা ধরনের সমস্যা কমাতে পারে জিনজার এসেনশিয়াল অয়েল বা আদার তেল। খুব সহজে বাড়িতেই বনিয়ে নিতে পারেন উপকারী এই তেল। জেনে নিন আদার তেল ব্যবহারের উপকারিতা ও কীভাবে বানাবেন সে সম্পর্কে।

উপকারিতা

  • আদার তেল মাথার ত্বকে প্রদাহ নিরাময়ে সাহায্য করে। ফার্মানিউট্রিশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে কিংবা খুশকির সমস্যা থাকলে আদার তেল দারুণ কাজ করে।
  • বায়োক্যাটালিসিস অ্যান্ড এগ্রিকালচারাল বায়োটেকনোলজি জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, আদা দিয়ে তৈরি এই তেল মাথার ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি করতে সাহায্য করে। যে কারণে চুলের ফলিকলে অক্সিজেন পৌঁছয়। যা নতুন চুল গজানোর পক্ষেও সহায়ক।
  • অ্যাক্সিডেন্ট শরীরে ফ্রি র‌্যাডিক্যালের সমতা বজায় রাখতে সাহায্য করে। যা অক্সিডেটিভ স্ট্রেস বাড়তে দেয় না। এই তথ্য প্রকাশিত হয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস জার্নালে। নতুন চুল গজানো থেকে অকালপক্বতা রোধ করা- সব কিছুতেই কাজে লাগে আদার তেল।

যেভাবে বানাবেন ও ব্যবহার করবেন আদার তেল

নারকেল তেলে আদার টুকরো মিশিয়ে ফুটিয়ে নিন কিছুক্ষণ। ঠান্ডা হলে ছেঁকে বোতলে ভরে নিন। ছোট একটি পাত্রে অলিভ অয়েল গরম করে নিন। এতে কয়েক ফোঁটা আদার তেল মিশিয়ে নিন। মাথার ত্বকে এই তেল মেখে রাখুন আধা ঘণ্টা। শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর