মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

যেসব চা পেটের জন্য ভাল

প্রতিনিধির নাম / ২১৬ বার দেখা হয়েছে
আপডেট : December 30, 2024
যেসব চা পেটের জন্য ভাল

অনেকে ডায়েট করে থাকেন, কিন্তু বিভিন্ন উৎসবে ভালমন্দ খাওয়া-দাওয়া হবেই। সপ্তাহ জুড়ে ঘরে-বাইরে নানা ধরনের উদযাপন চলে। বিশেষ করে এই শীতের মৌসুমে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান উদযাপন হয়। তারপর যদি পেটের গোলমাল হয় তখন কী করবেন? পেটফাঁপা, বদহজম, গ্যাস-অ্যাসিডিটির সমস্যা নিরাময়ে গ্যাস্ট্রিরে ওষুধ অর্থাৎ অ্যান্টাসিড খেতে হবে। কিন্তু এই ধরনের ওষুধ বেশি খাওয়া ভাল নয়; বরং এটার চেয়ে হাতের কাছে কয়েকটি জিনিস রেখে দিন। তা দিয়েই তৈরি করে ফেলুন চা। জেনে নিন যেসব চা পেটের জন্য ভাল।

পুদিনা চা

বদহজমের সমস্যায় পুদিনা পাতার চা বিশেষ কার্যকর। নিঃশ্বাসের দুর্গন্ধ এড়াতেও খেতে পারেন পুদিনা চা। এই চা খেলে নিমেষেই দূর হয়ে যাবে শারীরিক ও মানসিক ক্লান্তি। সাম্প্রতিক গবেষণা বলছে, একটানা কাজ করার জন্য মনঃসংযোগ বাড়াতেও সহায়তা করে এই চা। গরম পানিতে টাটকা পুদিনা ফুটিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। এটির সঙ্গে পুদিনা পাতার গুঁড়োও যোগ করতে পারেন।

আদা-লেবুর চা

আদা কুচি এবং লেবুর রস দিয়ে বানিয়ে নিতে পারেন বিশেষ চা। সকালে খালি পেটে এই চা খেলে গ্যাস-অ্যাসিডিটি তো কমবেই, একইসঙ্গে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে তা-ও দূর হবে।

দারুচিনির চা

অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদানে ভরপুর দারচিনির চা। একটু বেশি খাওয়া-দাওয়া করলে যদি পেটফাঁপা, গ্যাস, বদহজমের সমস্যা হয়, তাহলে দারুচিনির চায়ে চুমুক দিতে পারেন।

জিরার চা

হজমে সহায়ক হিসেবে জিরার পরিচিতি রয়েছে। এতে রয়েছে প্রদাহনাশক উপাদান। পেটফাঁপা, গ্যাস, বদহজম দূর করতে জিরা বিশেষ উপকারী। এ ছাড়া উদ্বেগ কমাতে ও ভাল ঘুমের জন্যও এটি সহায়ক। পানির সঙ্গে জিরা ফুটিয়ে, তা ছেঁকে খেলে পেটের সমস্যায় উপকার মেলে।

মৌরির চা

মৌরির মধ্যে রয়েছে আয়রন, ক্যালশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো খনিজ। যা গ্যাস, অ্যাসিডিটি, গলা-বুক জ্বালা, পেটফাঁপার মতো সমস্যা নিরাময় করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর