মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

৭ ঘণ্টার কম ঘুমালে হতে পারে যে ক্ষতি

প্রতিনিধির নাম / ২২৪ বার দেখা হয়েছে
আপডেট : December 30, 2024
৭ ঘণ্টার কম ঘুমালে হতে পারে যে ক্ষতি

সুস্থভাবে বাঁচতে হলে প্রত্যেককে বেশ কিছু জিনিস নিয়মিত মেনে চলতে হয়। রোগমুক্ত থেকে বেঁচে থাকার জন্য বেশ কিছু সু-অভ্যাস জরুরি। নিয়মিত শরীরচর্চা, সঠিক খাদ্যাভাসও জরুরি। আর সুস্থ থাকলে প্রতিদিন পর্যাপ্ত ঘুমও প্রয়োজন।

অনেকেই ঠিকমতো ঘুমান না। ঠিক মতো ঘুম না হলে শরীরে ক্লান্তি আসে। এটা স্বাভাবিক। কিন্তু দিনের পর দিন কোনো ব্যক্তির পর্যাপ্ত ঘুম না হলে তার ব্রেনের মারাত্মক ক্ষতি হতে পারে। জেনে নিন চিকিৎসকদের থেকে যে, কোন বয়সে ঠিক কতটা ঘুম প্রয়োজন।

সুস্থ থাকতে কতটা ঘুম দরকার

কলকাতার নায়রণা-আরএন টেগোর হাসপাতালের কার্ডিয়াক সার্জন ডাক্তার অতনু সাহা বরেন, ঘুমের প্রয়োজনীয়তা একেক বয়সে একেক রকম। একটা বাচ্চা ২৪ ঘণ্টার মধ্যে ১৪ ঘণ্টা ঘুমায়। সেটার পরিমাণ ধীরে ধীরে কমে যায়। বাচ্চা যখন বড় হয় ঘুমের সময়ও কমে।

তিনি আরো বলেন, কৈশোরে অনেকেই ১০-১২ ঘণ্টা ঘুমায়। বয়সের সঙ্গে সঙ্গে ঘুমের পরিমাণও কমে। রিসার্চ বলছে, একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে দিনে ৭-৮ ঘণ্টা ঘুমাতে হবে। না হলে ব্রেনের ক্ষতি হবে।

বিশেষজ্ঞ এ কার্ডিয়াক সার্জন বলেন, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে না ঘুমালে ব্রেনের নিউরন ধীরে ধীরে মারা যাবে। এমনিতেই সারাদিনের কাজ ব্রেনে প্রভাব পড়ে। ঘুমালে ব্রেন রিসেট হয় পরের দিনের জন্য। দীর্ঘদিন ঠিক ঘুম ঠিক না হলে সুগার, ব্লাড 76, কোলেস্টেরলের সমস্যা, নিউরোলজিক্যাল সমস্যা হবে। ডিমেনসিয়া, অ্যালজাইমারের মতো রোগও হতে পারে ৬০-৭০ বছরে গিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর