শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রতিনিধির নাম / ১৮৭ বার দেখা হয়েছে
আপডেট : January 1, 2025
রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচশ মিটারের দূরত্বে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও পথচারীসহ তিনজন নিহত হয়েছে। এ সময় পৃথক ঘটনায় পাচঁজন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো জেলেপাড়া এলাকার রূপসী-কাঞ্চন সড়কে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাটাবো আতলাশপুর এলাকার মৃত ফালান দাসের ছেলে রাম দাস (৭০), একই এলাকার মৃত গোলাম রহমানের ছেলে এবাদুল্লাহ (৭০) ও রাজধানী ঢাকার নতুন বাজার এলাকার হৃদয় (২৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৯ টার দিকে হাটাব জেলেপাড়া এলাকার রূপসী-কাঞ্চন সড়কের পাশে ফুটপাত থেকে জেলেদের কাছ থেকে রাম দাস ও ইবাদুল্লাহ মাছ কিনছিলেন। এ সময় দ্রুত গতিতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে রাম দাস ও ইবাদুল্লাহ চাপা পড়েন।

এসময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আবু তাহের, রাধামন ও স্বর্বসর নামে আরও তিনজন পথচারী আহত হন। তাদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

অপরদিকে, বুধবার সকাল ভোরে রাজধানী ঢাকার নতুন বাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে হৃদয়, মুন্না ও শান্ত নামে তিন যুবক খেজুরের রস খেতে রূপগঞ্জে আসেন। সকাল ৭ টার দিকে খেজুরের রস খেয়ে রূপগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে তারা জেলাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি ইট বহনকারী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই হৃদয় নিহত হন। এসময় মুন্না ও শান্ত গুরুতর আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ভুলতার ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। প্রাইভেট চালক ও ইট বহণকারী ট্রলি চালককে আটক করা হয়েছে। প্রাইভেটকার ও ইট বহকারী ট্রলিটি জব্দ করা হয়েছে। দুটি ঘটনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর