শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না : পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধির নাম / ১৮৭ বার দেখা হয়েছে
আপডেট : January 1, 2025
হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না : পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : 

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে ভারত ফেরত না পাঠালেও দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হবে না।

বুধবার (০১ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা এবং ভারতের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক একসঙ্গে চলতে থাকবে। এতে কোনো সমস্যা সৃষ্টি হবে না।

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। যদি শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হয় ঢাকা-দিল্লির সম্পর্ক স্বাভাবিক হবে কিনা জানতে চাওয়া হয় তৌহিদ হোসেনের কাছে।

জবাবে তিনি বলেন, দেখুন, আমি মনে করি দুটোই পাশাপাশি চলবে। এটা হলো একটা ইস্যু। আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষের। আমরা সেগুলো নিয়েও পাশাপাশি আগাবো।

এক প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, ভারত, চীন ও যুক্তরাষ্ট্র সবার সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে। এই তিন দেশের সঙ্গেই আমাদের স্বার্থ আছে, এই তিন দেশই আমাদের অগ্রাধিকারে থাকবে।

আরেক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, নতুন বছরে আমাদের অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গা ইস্যুর সমাধান, এই তিন দেশের সঙ্গে অর্থনৈতিক-কূটনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা ও ভালো অবস্থা সৃষ্টি করা।

জুলাই অভ্যুত্থানের বিষয়ে ঢাকা সফর করে যাওয়া জাতিসংঘের তদন্ত কমিটিকে বিভিন্ন সংস্থা থেকে সহায়তা করার কথা। তবে বেশ কয়েকটি সংস্থা এখনো প্রতিবেদন জমা দেয়নি। এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমি আশা করি, জানুয়ারির মধ্যে সব রিপোর্ট পেয়ে যাবো।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাখাইনের পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং। কারণ সেখানকার গ্রাউন্ড রিয়েলেটির পরিবর্তন হয়ে গেছে। আমি যখন সরকারের বাইরে ছিলাম, তখন এ নিয়ে অনেক কথা বলেছি। এখন বলতে চাই, এই মানুষগুলোকে (রোহিঙ্গাদের) অধিকার ও নিরাপত্তার সঙ্গে ফেরত পাঠানো। কেননা এটা না হলে, তারা ফেরত যেতে রাজি হবেন না।

আরেক প্রশ্নের উত্তরে উপদেষ্টা তৌহিদ বলেন, আমি চীনে যাচ্ছি। চীন যেহেতু আমাকে ইনভাইট করেছে, তাই যাচ্ছি। আমাদের অনেক ইস্যু রয়েছে আলোচনার। তবে সেসব ইস্যু এখনই বলতে চাই না।

আগামী ২০ জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা চীনে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর