শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শিবচরের এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে আহত ২০

মাদারীপুর জেলা প্রতিনিধি / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট : January 2, 2025
শিবচরের এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে আহত ২০

মাদারীপুর জেলা প্রতিনিধি :

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে গোল্ডেন লাইন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকার মুন্সীর বাজার নামকস্থানে সড়কের ঢাকাগামী লেনে দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে গোল্ডেন লাইন নামের একটি যাত্রীবাহী বাস। শিবচরের কুতুবপুর ৪ নম্বর ব্রিজ এলাকায় আসলে ঘন কুয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের পাশে খাদে পরে। এ সময় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলো বলে জানা গেছে। এ সময় বাসের ২০ যাত্রী আহত হন। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

শিবচর হাইওয়ে থানা ওসি জহিরুল ইসলাম জানান, এক্সপ্রেসওয়ের কুতুবপুর ৪ নম্বর ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রী ও দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর