মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নতুন ভাইরাসের মুখোমুখি চীন, মহামারির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক / ১৯৬ বার দেখা হয়েছে
আপডেট : January 3, 2025
নতুন ভাইরাসের মুখোমুখি চীন, মহামারির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : 

কোভিড-১৯ মহামারির পাঁচ বছর পর চীনে নতুন করে আরেকটি ভাইরাস ছড়িয়ে পড়েছে। ভাইরাসটির নাম হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি)।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এনডিটিভি জানায়, চীনের স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বিভিন্ন পোস্টে বলা হচ্ছে, নতুন এই ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে। রোগীদের চাপে হাসপাতালগুলোতে ডাক্তারদের হিমশিম খেতে হচ্ছে। কেউ কেউ শ্মশানগুলোতে চাপ বাড়ছে বলেও দাবি করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা জানিয়েছেন, ইনফ্লুয়েঞ্জা এ, এইচএমপিভি, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-১৯ সহ একাধিক ভাইরাস চীনে ছড়িয়ে পড়ছে।

এ পরিস্থিতিতে চীন জরুরি অবস্থা ঘোষণা করেছে বলেও অনেকে দাবি করেন। যদিও এটি নিশ্চিত হওয়া যায়নি।

এইচএমপিভি ভাইরাসটির উপসর্গ ফ্লু-এর মতো। এতে কোভিড-১৯-এর মতো উপসর্গও দেখা দিতে পারে। ভাইরাসটি ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যেম এক্সে সার্স-কোভ-২ (কোভিড-১৯) নামের একটি হ্যান্ডল থেকে বলা হয়েছে, চীন ইনফ্লুয়েঞ্জা এ, এইচএমপিভি, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-১৯ সহ একাধিক ভাইরাসের মুখোমুখি হচ্ছে। হাসপাতালগুলোতে নিউমোনিয়া এবং হোয়াইট লাংয়ে আক্রান্ত শিশুদের চাপ বাড়ছে।

এদিকে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গত শুক্রবার জানিয়েছেন যে নিউমোনিয়া আক্রান্ত রোগী বাড়ায় ছোট আকারে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা পরিচালনা করছে।

রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি প্রশাসনের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানায়, ন্যাশনাল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অ্যাডমিনিস্ট্রেশন ভাইরাসটি নিয়ে কাজ করছে। এর থেকে কীভাবে মুক্ত থাকা যায় সেটা নিয়ে গবেষণা চলছে।

এদিকে বৃহস্পতিবার প্রকাশিত একটি অফিসিয়াল বিবৃতি অনুসারে, ১৬ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তীব্র শ্বাসকষ্টে ভোগা রোগীদের সংখ্যাই বেশি।

সাংহাই হাসপাতালের এক শ্বাসপ্রশ্বাস বিশেষজ্ঞ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ন্যাশনাল বিজনেস ডেইলিকে জানান, এখনো এর ভ্যাকসিন আবিষ্কার হয়নি। এই ভাইরাসের প্রাথমিক লক্ষণ সর্দি। এখনই এর বিরুদ্ধে পরামর্শ ব্যতীত অ্যান্টিভাইরাস গ্রহণ না করতে জনসাধারণকে সতর্ক করেছেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর