শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল ১৫ জানুয়ারি পর্যন্ত

প্রতিনিধির নাম / ১৮০ বার দেখা হয়েছে
আপডেট : January 3, 2025
সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল ১৫ জানুয়ারি পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গত ৬ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের দ্বারা গঠিত সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরেক প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে, ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়।

এদিকে গঠন করা ৬টি সংস্কার কমিশনের প্রস্তাব ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও কেউই দেয়নি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, ৬ সংস্কার কমিশনই সময় বাড়িয়ে নিয়েছে।

গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৬টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন। এগুলো হচ্ছে- নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন।

এরমধ্যে গত ৩ অক্টোবর ৫টি কমিশন এবং ৭ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি হয়। যেখানে পরবর্তী ৯০ দিনের মধ্যে কমিশনগুলোকে সরকারের কাছে তাদের সংস্কার প্রস্তাব জমা দেয়ার নির্দেশনা দেওয়া হয়। এরপর ৩১ ডিসেম্বরের মধ্যেই সংস্কার প্রস্তাব জমা দেওয়ার কথা জানিয়েছিলেন কমিশনগুলোর প্রধানরা।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, ৩১ ডিসেম্বর কোনো কমিশন থেকেই সংস্কার প্রস্তাব জমা দেয়নি। ৬ সংস্কার কমিশনই প্রস্তাব জমা দেওয়ার সময় বাড়িয়ে নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর