মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ডালিমের জুসের উপকারিতা জানলে রোজ খাবেন

প্রতিনিধির নাম / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট : January 6, 2025
ডালিমের জুসের উপকারিতা জানলে রোজ খাবেন

ফল হিসেবে ডালিমের জুড়ি নেই। পুষ্টির চাহিদা মিটিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই রঙিন ফল। শুধু কি তাই? নিয়মিত খেলে রোগের বিরুদ্ধেও লড়ে। কেননা, এই ফল পুষ্টিগুণে ভরা। আপনি যদি রোজ একটি করে ডালিম বা বেদানা খান তবে শরীরে অভিবনীয় উদ্ধতি ঘটবে। জানুন ডালিমের ‍জুসের ক্ষমতা।

ডালিমের জুস খেতে পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। শুধু স্বাদ নয়, পুষ্টিকর পথ্য হিসেবেও বেশ জনপ্রিয় বেদানা বা ডালিম। কিন্তু আদৌ কতটা উপকারী ডালিমের রস? কী বলছেন বিশেষজ্ঞরা?

ডালিম অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর

অ্যান্টি-অক্সিড্যান্ট এমন উপাদান যা দূষণ এবং সিগারেটের ধোঁয়ার মতো পরিবেশগত বিষাক্ত পদার্থ থেকে কোষকে রক্ষা করতে সহায়তা করে। অ্যান্টি-অক্সিড্যান্ট জিনের ক্ষয় প্রতিরোধ এবং মেরামত করতে সহায়তা করে। ফলে ক্যানসারের ঝুঁকি কমে।

প্রস্টেটের সমস্যা কমাতে কাজে আসতে পারে ডালিম

কিছু গবেষণায় দেখা গিয়েছে, ডালিমের রসে প্রাপ্ত কিছু কিছু উপাদান, বিভিন্ন ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থের চলাচলে বাধা দেয়। বাধা দেয় ক্যানসারের বিস্তারেও। আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গিয়েছে, প্রস্টেট ক্যানসারের বৃদ্ধিকে ধীর করতে কাজে আসতে পারে ডালিমের রস। কিন্তু এ কথা মাথায় রাখতে হবে যে ওষুধ নয়, পথ্য হিসাবেই উপকারী এটি।

হৃদযন্ত্রের সমস্যা কমাতে সহযোগিতা করতে পারে ডালিম

আয়ুর্বেদিক শাস্ত্রে ডালিমের রস ব্যবহৃত হয়ে আসছে হাজার হাজার বছর ধরে। কোষের জারণঘটিত চাপ কমাতে কার্যকর পথ্য হিসেবে পরিচিত ডালিমের রস। কারও কারও মতে, ডালিমের রস কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে। বিশেষ করে যাঁদের বংশগত ভাবে হৃদযন্ত্রের সমস্যা আছে তাঁদের নিয়মিত ডালিমের রস খাওয়ার পরামর্শ দেন কেউ কেউ।

তবে মনে রাখতে হবে, সব খাবার সবার সহ্য না-ও হতে পারে। তাই নিয়মিত কোনও খাবার পথ্য হিসাবে খাওয়ার আগে নিতে হবে চিকিৎসকের পরামর্শ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর