শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

জামালপুরে ট্রেনের সঙ্গে সারবোঝাই ট্রাক ধাক্কায় আহত ৪

প্রতিনিধির নাম / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট : January 8, 2025
জামালপুরে ট্রেনের সঙ্গে সারবোঝাই ট্রাক ধাক্কায় আহত ৪

জামালপুর জেলা প্রতিনিধি : 

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের সঙ্গে ধাক্কায় সারবোঝাই ট্রাক দুমড়ে-মুচড়ে দুই ভাগ হয়েছে গেছে। এতে ট্রেন চালকসহ অন্তত চারজন আহত হয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) ভোরে সরাষাবাড়ির তালুকদার বাড়ি রেল ক্রসিংয়ে নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভূঞাপুর থেকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি সরিষাবাড়ি পৌরসভার তালুকদার বাড়ি মোড় রেলক্রসিং পার হওয়ার সময় তারাকান্দি থেকে আসা সারবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের চালক ও হেলপারসহ ৪ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের পরিচয় জানা যায়নি। তবে ট্রেনের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়াম হারুন বলেন, সকাল থেকে সরিষাবাড়ি লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রাকটি সরানোর পর চলাচল স্বাভাবিক হয়েছে।

জামালপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহ থেকে ইঞ্জিন এনে ট্রাকটি সরানো হয়েছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। এখনও তদের পরিচয় জানতে পারিনি। তারা চিকিৎসা নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর