বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

এক আম ১৬০০ টাকায় বিক্রি

প্রতিনিধির নাম / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট : January 10, 2025
এক আম ১৬০০ টাকায় বিক্রি

কিশোরগঞ্জে জেলা প্রতিনিধি : 

কিশোরগঞ্জে মসজিদে দান করা একটি আম উন্মুক্ত নিলামের মাধ্যমে ১৬০০ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা পশ্চিমপাড়া বায়তুল-আমান জামে মসজিদে জুমার নামাজের আগে এ ঘটনা ঘটে। আমটি কিনেছেন লাইমপাশা পশ্চিমগ্রাম জামে মসজিদের ইমাম হয়রত মাওলানা মাসুম বিল্লাহ।

মাওলানা মাসুম বিল্লাহ বলেন, মসজিদে দানের জিনিসপত্রগুলো উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এসব টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হয়। মসজিদের জিনিসপত্র কিনে নেওয়াতেও বরকত রয়েছে। বরকতের উসিলায় আমটা এত দামে কিনেছি।

মুসল্লি আক্তার হোসেন বলেন, মহল্লা থেকে মসজিদে দান করা সব কিছু জুমার নামাজের আগে নিলামে বিক্রি করা হয়। এতে অংশ নিয়ে মহল্লার মুসল্লিরা স্বেচ্ছায় অতিরিক্ত দামে কিনে নিয়ে যান। আমের পাশাপাশি আজ এক হালি ডিম ২০০ টাকায় বিক্রি হয়েছে। এসব টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হবে।

জানা গেছে, প্রতি জুমায় এমন কিছু না কিছু দানের জিনিসপত্র ডাকাডাকির মাধ্যমে চড়া দামে বিক্রি করা হয়। গত শুক্রবার একটি লেবু ৪০০ টাকায় বিক্রি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর