বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

দেশ বাঁচাতে গিয়ে প্রাণ দিতেও দ্বিধা করবো না : ভাইরাল সেই কৃষক

প্রতিনিধির নাম / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট : January 10, 2025
দেশ বাঁচাতে গিয়ে প্রাণ দিতেও দ্বিধা করবো না : ভাইরাল সেই কৃষক

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

বেআইনিভাবে বাংলাদেশের জমিতে সম্প্রতি কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির পক্ষ থেকে এ কাজে বাধা দেওয়া হলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে উত্তেজনা শুরু হয়। এ সময় মাটির বাঙ্কারে অবস্থান নেওয়া বিজিবি সদস্যদের পিছনে কাস্তে হাতে অবস্থান নেন স্থানীয় এক কৃষক। মুহূর্তেই ওই কৃষকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

শুক্রবার (১০ জানুয়ারি) শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা ওই কৃষক বাবুল আলীর বাড়িতে দেখা যায়, হলুদ পরিষ্কারের কাজ করছেন তিনি।

ওই দিনের বিষয়ে জানতে চাইলে বাবুল আলী বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতের বিএসএফ মাটি খনন করছিল। এসময় বাধা দেয় বিজিবি। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এজন্য আমরা গ্রামের মানুষ বিজিবির পাশে দাঁড়িয়েছি। কারণ দেশের মাটি কাউকে দখল করতে দেবো না। এমনকি দেশ বাঁচাতে গিয়ে প্রাণ দিতেও দ্বিধা করবো না। এজন্যই সাহস নিয়ে বিজিবির পাশে কাস্তে হাতে বসে ছিলাম।

তিনি বলেন, এ ঘটনার কারণে আমাদের এলাকার মানুষের অনেক ফসল নষ্ট হয়েছে। বিশেষ করে সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু আমরা তাতে কিছু মনে করিনি। আগে দেশ বাঁচানো প্রয়োজন।

এর আগে হত ৫ জানুয়ারি সীমান্ত পিলার ১৭৭/২-এস এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। এরপর বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হলে নির্মাণ বন্ধ করে রাখে বিএসএফ। কিন্তু ৭ জানুয়ারি বেলা ১১টার দিকে ফের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফ। পরবর্তীতে বিজিবির পক্ষ থেকে আবারও বাধা দেওয়া হলে সীমান্তে উত্তেজনা শুরু হয়। এরপর ৮ জানুয়ারি পতাকা বৈঠকের মাধ্যমে এই সমস্যার নিরাসন হয়। সিদ্ধান্ত হয়েছে, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী হেড কোয়ার্টারের অনুমতি ছাড়া সীমান্তে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর