বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিবন্ধিত সব দল নিয়েই হবে আগামী জাতীয় নির্বাচন : সিইসি

প্রতিনিধির নাম / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট : January 11, 2025
নিবন্ধিত সব দল নিয়েই হবে আগামী জাতীয় নির্বাচন : সিইসি

সিলেট জেলা প্রতিনিধি : 

দেশে নিবন্ধিত যত রাজনৈতিক দল আছে, তাদের সবার অংশগ্রহণেই আগামী জাতীয় নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

শনিবার (১১ জানুয়ারি) সকালে সিলেটে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

সিইসি বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে নির্বাচন কমিশন (ইসি)। বিগত দিনে ভোটার আইডি সংশোধনে আর্থিত দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সময় আসলে দেখা যাবে। সেজন্য কাজ করছে সিইসি।

নাসির উদ্দীন বলেন, ভোটার তালিকার বিদ্যমান ত্রুটি দূর করে ও ভোটারযোগ্য সব নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতের কার্যক্রম গ্রহণ করতে হবে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য। এ জন্য সবাইকে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না। প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ীই নির্বাচন করার জন্য কাজ করছে ইসি। সবকিছু সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে। এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন।

এরপর প্রবাসী ভোটার অন্তর্ভুক্তির বিষয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রবাসী ভোটার অংশগ্রহণের ক্ষেত্রে প্রথম বছরেই সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। তবে প্রক্রিয়া শুরু হওয়ায় সব প্রবাসীকেই পর্যায়ক্রমে ভোটার তালিকায় আনা হবে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেবে ইসি। তবে নীতিমালার ভিত্তিতে সবার সুন্দরভাবে কাজ করা জরুরি।

পরে স্থানীয় নির্বাচন ইস্যুতে সিইসি বলেন, স্থানীয় সরকারক নির্বাচন নিয়ে কোন মন্তব্য করতে চাই না। অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে, এক দিনে সব নির্বাচন করা কোনভাবেই সম্ভব না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর