সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শরীর গরম রাখতে শীতে খান ৩ খাবার

প্রতিনিধির নাম / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : January 11, 2025
শরীর গরম রাখতে শীতে খান ৩ খাবার

শীতে শরীর ঠান্ডা হয়ে যাওয়া স্বাভাবিক। এ কারণেই প্রয়োজন হয় গরম কাপড়ের। শীতের দিনে সবাই চায় যে করেই হোক শরীরকে গরম রাখার। তবে খাবারের মাধ্যমেও শরীর গরম রাখতে পারবেন।

এমন কিছু খাবার আছে যা শরীরকে গরম রাখতে সাহায্য করে। অনেকেই আছেন যারা শীতে শরীর গরম রাখতে গুড় ও তিল রাখেন পাতে। প্রচণ্ড শীতে শরীর গরম রাখতে এর সঙ্গে আরও ৩টি খাবার রাখতে পারেন। জেনে নিন কোন খাবারগুলো শরীরের তাপমাত্রা বাড়ায়-

আদা

আদায় থাকা পুষ্টিকর উপাদানসমূহ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটি হজমে তো সাহায্য করেই, পাশাপাশি এর পরিচিতি আছে ডায়াফরেটিক উপাদান হিসাবেও। অর্থাৎ তা দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বৃদ্ধি করে।

মিষ্টি আলু

মিষ্টি আলুতে থাকে প্রচুর ফাইবার। ফলে এটি পরিপাক হয় বেশ ধীর গতিতে। স্বাভাবিকভাবেই যেসব খাদ্য উপাদান ধীর গতিতে পরিপাক হয়, সেগুলো দীর্ঘক্ষণ শরীরকে রাখে গরম।

বাদাম

শরীরের তাপমাত্রা বাড়াতে পারে বাদামও। চিনাবাদাম, কাঠবাদাম, কাজুবাদামসহ খেঁজুরে থাকা পুষ্টিগুণ প্রচণ্ড ঠান্ডাতেও শরীরকে রাখে গরম। তাই শীতে নিয়মিত খেতে পারেন বাদাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর