সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

পাকা চুল কালো করতে চাইলে এই খাবারগুলো খান

প্রতিনিধির নাম / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : January 12, 2025
পাকা চুল কালো করতে চাইলে এই খাবারগুলো খান

চুলের স্বাস্থ্য বজায় রাখার জন্য আমরা নানা রকমের খাবার খাই। সেইসঙ্গে দামি হেয়ার মাস্ক, দামি তেল, এমনকি দামি ফ্যাড ডায়েট আমাদের ঘন এবং লম্বা চুলের প্রলোভন দেখায়। কিন্তু অনেকেই জানেন না যে আমাদের চুলের স্বাস্থ্য আমাদের পুষ্টির সঙ্গে গভীরভাবে জড়িত। আমাদের চুল সুস্থ ও সুন্দর রাখার ক্ষেত্রে প্রোটিন, জিঙ্ক এবং বায়োটিনের মতো পুষ্টি উপাদান সবচেয়ে জরুরি, তবে আরও একটি পুষ্টি উপাদান রয়েছে যা বেশিরভাগ ক্ষেত্রেই উপেক্ষা করা হয়, সেটি হলো কপার। শরীরে কপারের ঘাটতি হলে চুল তাড়াতাড়ি সাদা হয়ে যেতে পারে। তাই অল্প বয়সেই চুল পাকার সমস্যা দিলে কপারযুক্ত এই খাবারগুলো খেতে হবে-

১. শাক-সবজি

পালং শাক এবং সবুজ শাক-সবজি নিয়মিত খেলে তা আপনার শরীরের কপারের মাত্রা বাড়াতে পারে। এই খাবারগুলো আপনার সামগ্রিক স্বাস্থ্যকেও সহায়তা করতে পারে কারণ এগুলো পুষ্টিতে সমৃদ্ধ। তাই চুল পাকার সমস্যা দেখা দিলে এ জাতীয় শাক-সবজি খেতে হবে।

২. বাদাম এবং বীজ

আপনি যদি প্রতিদিন বাদাম এবং বীজ খান, বিশেষ করে সূর্যমুখী বীজ এবং কাজু, তাহলে এটি আপনার শরীরের দৈনিক কপারের গ্রহণের চাহিদা পূরণ করতে পারে। শুধু ধূসর চুলই কালো করে না, সেইসঙ্গে বাদাম ও বীজ জাতীয় খাবার খাওয়ার রয়েছে আরও অনেক উপকারিতা।

৩. হোল গ্রেইন

কুইনোয়া এবং বার্লি জাতীয় হোল গ্রেইন খেলে তা আপনার চুলের স্বাস্থ্যের জন্য বিস্ময়করভাবে কাজ করতে পারে। কারণ উভয় শস্যই কপারে ভরপুর। তাই নিয়মিত এ ধরনের খাবার খাওয়ার অভ্যাস করুন। এতে দ্রুতই পরিবর্তন দেখতে পাবেন।

৪. মসুর ডাল এবং ছোলা

নিয়মিত ডাল এবং ছোলা খাওয়ার অভ্যাস আপনার শরীরে কপারের মাত্রা উন্নত করতে পারে এবং আপনাকে পর্যাপ্ত প্রয়োজনীয় পুষ্টি দিতে পারে। আপনার খাদ্যতালিকায় দিনে অন্তত একবার এগুলো যোগ করতে ভুলবেন না। এতে চুল কালো থাকবে এবং আরও অনেক সমস্যা দূর হবে। এছাড়া পরিমিত পরিমাণে ডার্ক চকলেটও খেতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর