সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শীতের খুসখুসে কাশি থেকে মুক্তি দেবে আদার ‘ড্রপ’, বানান নিজেই

প্রতিনিধির নাম / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : January 12, 2025
শীতের খুসখুসে কাশি থেকে মুক্তি দেবে আদার ‘ড্রপ’, বানান নিজেই

শীত এলেই বাড়ে নানারকম রোগের সংক্রমণ। রোগ প্রতিরোধ ক্ষমতা যতই বেশি থাকুক আর যতই প্রস্তুতি থাকুক শীতকালে সর্দি, কাশি, গলা খুসখুস করবেই। সারাদিন পরিস্থিতি যেমনই থাকুক, রাত হলে বাড়তে থাকে কাশির দাপট। বিছানায় মাথা ঠেকানো দায় হয়ে পড়ে কাশির যন্ত্রণায়।

এমন সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই ঘরোয়া টোটকা হিসেবে আদার কুচি মুখে দিয়ে রাখেন। কেউবা আবার শুকনো আদা বা শুঁঠও মুখে দিয়ে রাখেন। বাসে-ট্রেনে কিনতে পাওয়া যায় আদা দিয়ে তৈরি এই ‘ড্রপ’। এটি খেলেও অনেকসময় আরাম মেলে। চাইলে ঘরেও উপকারি এই জিনিসটি বানিয়ে ফেলতে পারেন।

কীভাবে জিঞ্জার ড্রপ তৈরি করবেন?

উপকরণ

গুড়- ১ কাপ
আদার রস- আধা কাপ

প্রণালি

প্রথমে কড়াইয়ে গুড় ও আদার রস মিশিয়ে নিন। হালকা আঁচে ফোটাতে থাকুন। গুড় ধীরে ধীরে মিশতে থাকবে এবং মিশ্রণ ঘন হয়ে যাবে।

ঘনত্ব বুঝে চুলা থেকে নামিয়ে নিন। এবার সিলিকনের মোল্ডে ওই মিশ্রণ ভরে তা জমতে দিন।

কয়েক ঘণ্টা রাখলেই তৈরি হয়ে যাবে আদার ড্রপ। কাচের বয়ামে ভরে এই ক্যান্ডি সংরক্ষণ করতে পারবেন অনেকক্ষণ। কাশি কমাতে এই আদার ড্রপে ভরসা রাখতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর